ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাধারণ ফ্লাইটে দেশে ফিরছেন মার্করাম-হোপরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ হওয়ার পরও ভারতেই আটকে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলগুলোর খেলোয়াড় এবং কোচিং স্টাফরা সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার বন্দোবস্ত হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অভিযান শেষ হয় ১ মার্চ, আর দক্ষিণ আফ্রিকার ৪ মার্চ। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসির চার্টার ফ্লাইটের চেষ্টা কয়েকবার ব্যর্থ হওয়ার পর এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ৯ দিনের অপেক্ষার পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের বাণিজ্যিক ফ্লাইটে ফেরানোর ব্যবস্থা করেছে। ইতোমধ্যেই কয়েকজন ভারত ছাড়েছেন, বাকিরা বুধ-বৃহস্পতিবারের মধ্যে উড়াল দেবেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সদস্যদেরও বুধবার রাত থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সবাই দেশে পৌঁছাবে।

আরও পড়ুন

প্রথমে শনি-রোববার দলের দেশে ফেরার কথা থাকলেও চার্টার ফ্লাইটের একাধিক পরিবর্তন ও বাতিলের পর অবশেষে সাধারণ বিমানে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ফাইনালে পরাজিত নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড স্কোয়াড ইতোমধ্যেই নিরাপদে দেশে ফিরে গিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা