
দেশের মাটিতে চার বছর আগে বিশ্বকাপে শেষ দুই ম্যাচে দশ গোল হজম করার লজ্জা এখনও ভোলেননি ব্রাজিলিয়ানরা। তাই রাশিয়া বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনও রকম ত্রুটি রাখতে চান না তিতে।
আগামী মঙ্গলবার বার্লিনে সেলেকাওরা খেলবে জার্মানির বিরুদ্ধে। বিশ্বকাপের সেই ইতিহাস সৃষ্টিকারী ১-৭ হারের পরে এই প্রথম জার্মানির বিরুদ্ধে মাঠে নামবেন উইলিয়ান-থিয়াগো সিলভারা। ওই ম্যাচের মতো এবারো দলে থাকছেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার।
গত শুক্রবার বিশ্বকাপের আয়োজক লুজনিকি স্টেডিয়ামে তুষারপাতের সম্ভাবনা ছিল। কিন্তু ব্রাজিল কোচ যে তাতে বিচলিত নন, তা ম্যাচের শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন টিভি সাক্ষাৎকারে।
--------------------------------------------------------
আরও পড়ুন: রোনালদিনহোর নতুন অধ্যায়
--------------------------------------------------------
মাঠে পা দিয়েই সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার সামনে তিতে বলে দেন, আমরা কেবল নজর রাখছি আমাদের প্রতিপক্ষ খেলোয়াড়দের উপর। মস্কোর আবহাওয়া বা মাঠের উপর নয়। কারণ, ব্রাজিল টিম এখানে ঘুরতে আসেনি। এসেছে বিশ্বকাপের প্রস্তুতি নিতে।
ম্যাচের পরে ৩-০ জিতে ফেরার সময়ও তিতের কাছে প্রশ্ন উড়ে আসে, ১৫ জুলাই এই লুঝনিকি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেখানেও কি সাম্বা কিংদের খেলতে দেখা যাবে?
যার উত্তরে ব্রাজিল কোচ বলে যান, বিশ্বকাপ নিয়ে নয়। আমরা রাশিয়া ম্যাচের পরে এখন মনোনিবেশ করছি জার্মানিকে নিয়ে। কারণ, বিশ্বকাপে নামার আগে তার প্রস্তুতিও ঠিক মতো সারতে হবে আমাদের।
আরও পড়ুন:
এমআর/ওয়াই




