ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে বার্সা শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম
ডিফেন্ডার রোনাল্ড আরাউহো । ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে কাতালানরা। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো।

প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার পর জানা গেছে রোনাল্ড আরাউহো গোঁড়ালির চোটে পড়েছেন। অন্তত ১০ দিন খেলতে পারবেন না উরুগুয়েন ডিফেন্ডার। আর উরুর পেশিতে টান পড়েছে বার্নালের। তিনি কবে নাগাদ ফিরতে পারবেন, সেটি অবশ্য জানানো হয়নি। তবে তারা ৯ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন

তাই বার্সেলোনার এখন একমাত্র লক্ষ্য হবে, কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের জন্য আরউহো ও বার্নালকে ফিট করা।

ম্যাচে খেলোয়াড়দের চোট এবং দলের উন্নতির জায়গা নিয়ে কোচ ফ্লিক বলেন, কিছু কিছু জায়গায় আমরা আরও ভালো করতে পারি। ম্যাচের শেষদিকে রোনালদ আরাউহো বাইরে ছিল, মার্ক বার্নালের গোড়ালিতে সমস্যা হয়েছে। আশা করি সেটা গুরুতর কিছু নয়।

এদিকে শনিবার মেট্রোপলিটন স্টেডিয়ামে লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে শীর্ষে থাকা হ্যান্সি ফ্লিকের দল।

এই ম্যাচেই ৩৯তম মিনিটে রোনালদ আরাউহোর চোট পেলে বদলি হিসেবে মাঠে নামেন বার্নাল। তবে ২২ মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই ১৮ বর্ষী স্প্যানিয়ার্ডকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ফ্রি কিকে গোল করা লিওনেল মেসির কাছে যেন নিয়মিত ব্যাপার। তবে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে যে কোণ থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা, সেটি ছিল অবিশ্বাস্য। প্রায় অসম্ভব এক কোণ থেকে নেওয়া মেসির বাঁ পায়ের ফ্রি কিক জালে জড়ালেও শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরি, হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিংয়ে কেনিংটন ওভালে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সেই পাহাড়ে চাপা পড়ে বড় ব্যবধানে হেরে গেছে শ্রীলঙ্কা।
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার।
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যে কারণে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ভাবছেন না রদ্রি