ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রথমবার নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন রাশনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম
রাশনা ইমামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জ্যোতিরা। ছরি: বিসিবি ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটিতে নারী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশনা ইমাম। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আজ নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকিদের নিয়ে বৈঠক করেছেন রাশনা ইমাম।

আরও পড়ুন

বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ক্রিকেটারদের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ ছিল তার। মূলত এটা সৌজন্য সাক্ষাৎ এবং পরিচয় পর্ব। এ ছাড়া কর্মকর্তারা কে কোন বিভাগে কর্মরত সেটা নতুন চেয়ারম্যান জেনেছেন। সামনে শ্রীলঙ্কা সিরিজ সেটার খোঁজ-খবর নিয়েছেন। পরে ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ-খবর নিয়েছেন তিনি।

এ দিকে চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা নারী দল। ওয়ানডে সিরিজ হবে বগুড়ায় আর সিলেটে আয়োজন করা হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী জুনের ২৫ তারিখ বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

668575736_1440604034744759_4184983474896205723_n

উল্লেখ্য, গত সোমবার আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালকে এডহক কমিটির সভাপতি করে জাতীয় ক্রিকেট পরিষদ (এনএসসি)।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
জিনেদিন জিদানের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির সেই স্বপ্ন পূরণ হয়েছে ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের বিদায়ের পর। আর দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন জিদান।
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
বিশেষ জার্সিতে মেসির বিদায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে প্রস্তুত হচ্ছে বিশেষ আয়োজন। বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচে মেসি পরবেন আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি।
বিশেষ জার্সিতে মেসির বিদায়
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
ইংলিশ ফুটবলে বহুল প্রতীক্ষিত সেই আর্থিক অনিয়মের তদন্তে বড় ধাক্কা খেতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নতুন করে দল সাজানোর পাশাপাশি খেলোয়াড়দের পরখ করে দেখছেন বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
দক্ষিণ আমেরিকান গেমসে ফুটবলের সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের। ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো প্লাসেন্তের দলকে। রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন থাকে ০-০। শিরোপা নির্ধারণে এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য ফেরে প্যারাগুয়ের। পাঁচটি শটের সবকটিই জালে পাঠিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ট্রফি হাতছাড়া হয় তাদের। এই আসরে প্যারাগুয়ের কাছে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালের টিকিট কাটে তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা এসেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার সেই ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় রুপা নিয়েই আসর শেষ করতে হলো আর্জেন্টিনাকে। আরটিভি/এসকে
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
আরও পড়ুন
এনসিএলে আট বিভাগের দল ঘোষণা, অধিনায়ক যারা
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ