ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নেইমার ইস্যুতে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক আনচেলত্তির, কী কথা হলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

বিশ্বকাপের আর মাত্র ২ মাস বাকি। এর আগে নেইমারকে নিয়ে মধুর সমস্যায় পড়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমার নিজেকে ফিট প্রমাণের জন্য চেষ্টা করে গেলেও আনচেলত্তির মন জয় করতে পারেননি। অন্যদিকে দেশটির সবচেয়ে জনপ্রিয় ফুটবলারকে বিশ্বকাপে দেখতে চান সিনিয়র ফুটবলার থেকে শুরু করে ক্ষুদ্রভক্তরা।

ফলে নেইমারের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেকটা চাপ অনুভব করছেন আনচেলত্তি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে নেইমারের বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দা সিলভার দ্বারস্থ হয়েছে এই ইতালিয়ান কোচ।

জানা গেছে, নেইমারকে সেলেসাওদের স্কোয়াডে ফেরানোর ব্যাপারে জনমত এবং রাজনৈতিক পরিস্থিতি বুঝতে প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েছেন আনচেলত্তি।

আরও পড়ুন

আনচেলত্তির সঙ্গে গোপন আলোচনার বিষয়টি নিজস্ব ইউটিউব চ্যানেলে এক লাইভ ব্রডকাস্টে এসে স্বীকার করেছেন লুলা।

তিনি বলেন, নেইমারকে দলে নেওয়া নিয়ে বর্তমানে ব্রাজিলে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। তিনি আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন— ‘আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?’ আমি তাকে বলেছি— দেখুন আনচেলত্তি, সে যদি শারীরিকভাবে ফিট থাকে অবশ্য দলে থাকা উচিত। তবে তার পায়ে এখনও ফুটবল আছে।

লুলা আরও বলেন, নেইমার যদি খেলতে চান তবে তাকে অবশ্যই পেশাদার হতে হবে। নেইমার চাইলে ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসির দিকে তাকাতে পারেন এবং তাদের দেখে শিখতে পারেন। তার বয়স এখনো ফুরিয়ে যায়নি। কিন্তু সে শুধু নামের জোরে দলে থাকার আশা করতে পারে না। তাকে মাঠে পারফর্ম করে জায়গা অর্জন করতে হবে।

বর্তমানে সান্তোসে খেলা নেইমার গত কয়েক বছর ধরে ক্রমাগত ইনজুরির সাথে লড়াই করছেন। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে নেইমারকে রাখা হবে কি না, তা নিয়ে দেশটির ফুটবল ভক্তদের মধ্যে চলছে তীব্র বিতর্ক। কোচের এই প্রেসিডেন্সিয়াল পরামর্শ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: গোলডটকম

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ