ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে বাদ দিয়েই সর্বকালের সেরা একাদশ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১২:৫৯ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে ফুটবল দুনিয়ায় যে আলোচনা শুরু হয়েছিল, তা এখনো থামেনি। এর মধ্যেই নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ব্রিটিশ ব্রডকাস্টার ও রোনালদোর পরিচিত সমর্থক পিয়ার্স মরগান।

নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করে তিনি শুধু লিওনেল মেসিকে বাদই দেননি, বরং দাবি করেছেন আর্জেন্টিনার ইতিহাসেও তিনি সেরা নন। এই মন্তব্য ঘিরে আবারও তীব্র বিতর্ক তৈরি হয়েছে ফুটবল মহলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে মরগানের নির্বাচিত একাদশ শেয়ার করা হয়। সেই দলে ছিলেন ফুটবল ইতিহাসের একঝাঁক কিংবদন্তি গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনহো, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও।

এখানে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় লিওনেল মেসির অনুপস্থিতি। পোস্টে লেখা হয়, মরগানের দলে একজন “বিস্ময়কর খেলোয়াড়” নেই। এর জবাবে নিজেই পোস্টটি শেয়ার করে মরগান বলেন, মেসির অনুপস্থিতি অস্বাভাবিক নয়।

তিনি আরও দাবি করেন, মেসি আর্জেন্টিনার ইতিহাসেও সেরা নন, এবং সর্বকালের সেরা একাদশে তাকে না রাখলেও দলটি সম্পূর্ণ নিখুঁত।

এই মন্তব্যে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচকদের অনেকেই মনে করেন, আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বকাপজয়ী মেসিকে উপেক্ষা করা কেবল ব্যক্তিগত পক্ষপাতের প্রতিফলন।

অন্যদিকে মরগানের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একক নৈপুণ্য ও নেতৃত্ব মেসির চেয়ে বেশি প্রভাবশালী ছিল।

আরও পড়ুন

ফুটবল ইতিহাসে ‘GOAT’ বা সর্বকালের সেরা কে এই বিতর্ক নতুন নয়। তবে এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত মরগানের এই মন্তব্য বিতর্ককে আরও উসকে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ফুটবলের শ্রেষ্ঠত্ব নিয়ে মতভেদ থাকলেও মেসি-ম্যারাডোনা-রোনালদোকে ঘিরে এই আলোচনা হয়তো আরও বহুদিন চলবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
আরও পড়ুন
মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা
মেসিকে বিদায় জানাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার
মেসিকে বিদায় জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
মেসিকে বিদায় বার্তায় যা বললেন ডি মারিয়া