
আর দুই দিন পরেই পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। শেষ মুহূর্তে নিজেদের চাঙ্গা করে তুলতে কঠোর পরিশ্রম করছে ক্রিকেটাররা। এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাঠ মাতাবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর নতুন দলে তিনি জ্বলে উঠতে পুরো দমে তৈরি।
এর আগে দীর্ঘ সাত বছর ধরে কলকাতার জার্সিতে খেলেছেন সাকিব। পুরো আইপিএলে ক্যারিয়ারে যাদের সাথে ছিল তাদের ছেড়ে এবার নতুন দলের সাথে শুরু সাকিবের পথচলা শুরু। তাই নতুন দলে সাকিব যেমন চাইবে নিজেকে উজাড় করে দিতে তেমনি সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্সও চাইবে সাকিব দলের জয়ে অবদান রাখুক।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার বিকেলে যোগ দিয়েছেন দলের অনুশীলনে। বিকেলে সাকিবকে নিয়ে হায়দরাবাদ লিখেছে, অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিয়েছেন দলে। তার প্রথম ম্যাচ দেখতে অধীর অপেক্ষায়। সন্ধ্যায় সাকিবকে নিয়ে হায়দরাবাদের আরেকটি পোস্ট, ২০১৮ আইপিএলে আমাদের তারকা সাকিব ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে তৈরি। আপনি তৈরি তো?
--------------------------------------------------------
আরও পড়ুন: ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান
--------------------------------------------------------
এদিকে মঙ্গলবার সানরাইজার্সের অফিসিয়াল সামাজিক সব যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় সাকিব আল হাসানকে। ভিডিওতে হায়দরাবাদ সমার্থকদের হাতে শিরোপা তুলে দেয়ার দৃঢ় কন্ঠে সাকিব বলেন, আমরা এমন একটি দল, যারা শিরোপা জেতার জন্যই খেলব। অবশ্যই এটি একটি লম্বা টুর্নামেন্ট। সবাইকে ফিট থাকতে হবে এবং ছন্দে থেকে শেষ পর্যন্ত খেলতে হবে।
তাছাড়া হায়দ্রাবাদের ছুটে চলার সঙ্গে সমর্থকদের ভালোবাসাও চান সাকিব। ভক্তদের নিয়ে তিনি বলেন, আমাদের সবসময় সমর্থন দিতে থাকুন, যেমন সবসময় আসছেন। আশা করি আমরা আপনাদের জন্য ভালো কিছুই নিয়ে আসবো। গো আরেঞ্জ আর্মি।
জানুয়ারিতে ইনজুরিতে পড়ে দীর্ঘ দুই মাসের মতো বাইশ গজের বাহিরে ছিলেন সাকিব। ফলে ক্রিকেটে ফিরে নিজেকে গড়ে ঝালিয়ে নিতে অনেক পরিশ্রম করছেন এই তারকা। তবে সানরাইজার্সের দেয়া ভিডিওতে দেখা যায় তিনি মাঠে নামতে অনেকটাই প্রস্তুত এবং দৃঢ়প্রত্যয়ী।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন:
এএ




