ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

১৩ বছর একসঙ্গে থাকার পর ট্রোসার্ডের সঙ্গে স্ত্রীর বিচ্ছেদের ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত

আর্সেনাল তারকা লিয়ান্দ্রো ট্রোসার্ডের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী লরা হিলভেন। প্রায় ১৩ বছরের সম্পর্ক এবং ২০১৯ সালের বিবাহিত জীবনের পর তারা পারিবারিক ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে সৌহার্দ্যপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় লরা হিলভেন জানান, এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। বরং দীর্ঘ সময় ধরেই তারা আলাদা জীবনযাপন করছেন এবং বিষয়টি ব্যক্তিগতভাবে ভেবেচিন্তে সামলেছেন।

বিচ্ছেদের গুঞ্জন কয়েক মাস ধরেই চলছিল। বিশেষ করে হিলভেনের ইনস্টাগ্রাম থেকে ট্রোসার্ডের ছবি, তাদের বিয়ের ছবি এবং একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি সরিয়ে ফেলার পর বিষয়টি আরও আলোচনায় আসে। এছাড়া গত ডিসেম্বর থেকেই তাকে সামাজিক মাধ্যমে বিয়ের আংটি ছাড়া দেখা যাচ্ছিল।

২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই বেলজিয়ান দম্পতি ২০২২ সালে ট্রোসার্ডের আর্সেনালে যোগ দেওয়ার পর ক্লাবের পরিচিত মুখ হিসেবে আলোচনায় ছিলেন।

আরও পড়ুন

বিবৃতিতে লরা হিলভেন আরও বলেন, তাদের এই সিদ্ধান্ত পারস্পরিক বোঝাপড়া এবং পরিবারের জন্য একটি সুস্থ ও সুখী ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তাদের দুই সন্তানের প্রতি দায়িত্ব ও অভিভাবকত্ব তারা একসঙ্গেই পালন করবেন বলেও জানান তিনি।

এই ব্যক্তিগত সময়ে তারা গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে গোপনীয়তা ও সহানুভূতি কামনা করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
আরও পড়ুন
চালু হলো ইনস্টাগ্রামে নতুন সুবিধা
মেটা মামলায় হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক!
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম! 
যে ভিডিও পোস্ট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে