ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের আগে পানামার জালে ব্রাজিলের ৬ গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:১৩ এএম
পানামার জালে ব্রাজিলের ৬ গোল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি জোরালোভাবে শুরু করেছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৬-২ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা। পুরো ম্যাচে আক্রমণ, পাসিং ও ফিনিশিং সব বিভাগেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল।

ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয় মিনিটেই জালের দেখা পান তিনি। তবে খুব দ্রুতই সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে আত্মঘাতী গোলে পরিণত হলে স্কোর হয় ১-১।

সমতা ভাঙতে বেশি সময় নেয়নি ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত এক শটে দলকে আবারও এগিয়ে দেন। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে ব্রাজিল। তরুণ ফরোয়ার্ড রায়ান প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান। এরপর লুকাস পাকেতার শট পানামার কর্দোবার গায়ে লেগে জালে ঢুকে যায়। শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন ইগর থিয়াগো। আর ম্যাচের শেষ মুহূর্তে দারুণ টার্ন ও ফিনিশিংয়ে ষষ্ঠ গোলটি করেন ডিফেন্ডার দানিলো।

তবে পানামাও একেবারে নিরুত্তর ছিল না। হার্ভে চোখধাঁধানো এক দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন।

পরিসংখ্যানেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট ছিল। পুরো ম্যাচে তাদের শট ছিল ১৪টি এবং এক্সপেক্টেড গোলস ছিল ২.২৬। কোচ পুরো স্কোয়াডকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে কৌশল ও সমন্বয় ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন।

পানামার বিপক্ষে এই জয়ের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। পেশাদার ফুটবলে সর্বশেষ খেলার ১১ বছর পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা।
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি।
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
ফুটবল মাঠে অসামান্য সাফল্যের স্বীকৃতি আগেই পেয়েছেন লিওনেল মেসি। এবার স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতলেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
আরও পড়ুন
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ