লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন আরেক বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:৩৪ এএম


লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন আরেক বাংলাদেশি
ছবি: সংগৃহীত

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে আরও এক বাংলাদেশি ক্রিকেটারের সরাসরি চুক্তিতে দল পাওয়ার খবর নিশ্চিত হয়েছে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস।

রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বাংলাদেশি এই তারকা ২০২৬ এলপিএলে গল গ্যালান্টসের হয়ে মাঠ মাতাবেন। ফ্র্যাঞ্চাইজির বার্তায় লেখা হয়, “বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে!”

এর আগে একই আসরের জন্য বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস। ফলে এবারের এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি আরও শক্তিশালী হতে যাচ্ছে।

লিটন দাস এর আগেও এলপিএলে খেলেছেন। ২০২৩ সালে গল টাইটান্সের হয়ে তিন ম্যাচে মাঠে নেমে করেছিলেন মাত্র ৩৪ রান। তবে এবার নতুন দল ও নতুন লক্ষ্য নিয়ে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন তিনি। 

এদিকে সোমবার (১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট। সেখানে আরও ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। ফলে ড্রাফট থেকে আরও কতজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পান, সেদিকেও নজর থাকবে।

আরও পড়ুন

আগামী ১৭ জুলাই শুরু হবে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ। তবে একই সময়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর চলবে, যা ১৯ জুলাই পর্যন্ত নির্ধারিত। সূচির কারণে লিটন, সাকিব ও তাসকিনদের শুরুর কয়েকটি ম্যাচ মিস করার সম্ভাবনা থাকলেও টুর্নামেন্টের বাকি অংশে তাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission