ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সিঙ্গাপুরে দুটি স্বর্ণপদক জয় বাংলাদেশের  

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে (১২.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ এবং ফ্লোর ইভেন্টে (১১.৬০০) পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

আরও পড়ুন

একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে (১৩.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক অর্জন করেন।

শনিবার বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল সিনিয়র এবং জুনিয়র তিনটি করে মোট ছয়টি ইভেন্টে ফাইনালে অংশগ্রহণ করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ
বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ প্রতিযোগিতায় বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। বলের কন্ডিশন পরিবর্তন করে রিভার্স সুইং আদায়ের জন্য খেলোয়াড়রা ভেসলিন ব্যবহার করছেন বলে দাবি করেছে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশের কর্মকর্তারা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগ দ্বিতীয় একাদশকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে শিরোপা জেতে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশ। ম্যাচ শেষে বল টেম্পারিংয়ের অভিযোগ সামনে এনে নতুন বিতর্কের জন্ম দেন ঢাকা দলের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিভাগের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, খেলোয়াড়রা আঙুলের ফাঁকে ভেসলিন লুকিয়ে রেখে বলের কন্ডিশন পরিবর্তনের চেষ্টা করেন। ফলে কে বা কারা এই অনিয়মে জড়িত, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ওই কর্মকর্তার দাবি, ভেসলিন ব্যবহারের ফলে বলের ওজন ও গতিপথে পরিবর্তন আসে, যা রিভার্স সুইং এবং স্কিড পেতে সহায়তা করে। তার অভিযোগ, খুলনা বিভাগের খেলোয়াড়রা চুলে ও হাতে ভেসলিন ব্যবহার করে সেখান থেকে বলে ঘষতেন। তিনি আরও দাবি করেন, বিষয়টি আম্পায়ারদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি গন্ধহীন ভেসলিন ব্যবহার করায় বিষয়টি শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। এনসিএলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, দলগুলোর পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও আম্পায়াররা এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। ফলে ঘরোয়া ক্রিকেটে বলের কন্ডিশন পরিবর্তনে ভেসলিন ব্যবহারের অভিযোগ ক্রমেই আলোচনায় আসছে। এখন দেখার বিষয়, অভিযোগের সত্যতা যাচাইয়ে বিসিবি কোনো তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় কি না। একই সঙ্গে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার সুনাম রক্ষায় কর্তৃপক্ষ কী ভূমিকা রাখে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: ক্রিকবাজ। আরটিভি/এসকে
এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ
আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের অপেক্ষা
ফুটবল বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত দ্বৈরথ আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ আবারও দেখার অপেক্ষায় সমর্থকেরা। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের অপেক্ষা
সাফের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শনিবার (১৪ নভেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উত্তেজনা।
সাফের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে অধিনায়কত্বের অভিষেক ঘটিয়ে এই সংস্করণে বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মিশরীয় ফুটবলে নতুন ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ। জোড়া গোল করে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
আরও পড়ুন
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল
ভাঙারি দোকানে কেজি দরে বিক্রি হচ্ছে সরকারি বই
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’