
পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। একাদশতম আসরে সাকিব আল হাসান নতুন দলের হয়ে খেলেছেন। চলতি বছরের জানুয়ারিতে নিলামে দুই কোটি রুপি দিয়ে সাবেক কলকাতা নাইট রাইডার্স তারকা সাকিবকে কিনে নেয় হায়দরাবাদ।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক হায়দরাবাদের হয়ে আজ সোমবার সাড়ে আটটায় মাঠে নামবেন। নিজেদের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিবদের প্রতিপক্ষ দুই বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফেরা রাজস্থান রয়্যালস।
স্ত্রী উম্মে আহমেদ শিশির ও আড়াই বছরের মেয়েকে নিয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে গত সোমবার ঢাকা ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। এরই মধ্যে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বাম-হাতি এই স্পিনিং অলরাউন্ডার।
--------------------------------------------------------
আরও পড়ুন : ফের জুটি বাঁধছেন মেসি-নেইমার!
--------------------------------------------------------
এদিন ম্যাচ শুরুর আগে দক্ষিণ ভারতের দলটির পক্ষ থেকে সাকিবের পরিবারকে বিশেষ উপহারও দেয়া হয়েছে। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন শিশির নিজেই।
এতে দেখা যায় মা-বেটির নামে দুটি সানরাইজার্সের জার্সি দেয়া হয়েছে তাদের।
এবারের আসরের শিরোপার লক্ষ্যে বেশ শক্তিশালী দল গড়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে খেলতে নামায় কিছুটা অ্যাডভান্টেজ যেমন রয়েছে তেমনই অসুবিধাও রয়েছে। আইপিএল শুরুর কয়েকদিন আগেই বল বিকৃতি কাণ্ডে ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দিতে হয়েছে। তার শূন্যস্থান পূরণ করা বেশ কঠিন কাজ। নতুন অধিনায়ক কেন উইলিয়ামসন কেমন কাজ করেন সেটাই দেখার।

অরেঞ্জ আর্মি রয়েছেন ইউসুফ পাঠান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, মনিষ পাণ্ডের মতো পোড় খাওয়া টি-টোয়েন্টির পরিচিত মুখগুলো।
এছাড়া বিদেশি বাছাইয়েও বুদ্ধিমত্তা দেখিয়েছে দলটি। টি-টোয়োন্টি স্পেশালিস্ট হিসেবে সাকিব ছাড়াও কার্লোস ব্রেথওয়েট, ক্রিস জর্ডান, বিলি স্টায়নলেক, রশীদ খান ও মোহম্মাদ নবীকে দলে নেয়া হয়েছে।
আরও পড়ুন :
ওয়াই/পি




