ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল ৯ ওভার, যত রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে অজিদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪২ ওভারে ১৮৭ রান তুলেছিল অজিরা। এরপর মিরপুরে হানা দেয় বেরসিক বৃষ্টি, ফলে কাটা গেছে ম্যাচে ৯ ওভার। বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৯১ রান করতে হবে বাংলাদেশকে।

বৃহস্পতিবার (১১ জুন) হোম অব ক্রিকেট মিরপুরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই একের পর এক ধাক্কা খায় অস্ট্রেলিয়া। শুরুতেই প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এবারও ম্যাথু শর্টকে শূন্য রানে বোল্ড করেন তিনি। মাত্র চতুর্থ বলেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজুর রহমান। ফলে কোনো রান যোগ হওয়ার আগেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

চাপ আরও বাড়ান মুস্তাফিজই। পরের ওভারের প্রথম বলেই আউট হন ম্যাট রেনশ। শুরুতে আম্পায়ার আউট না দিলেও বাংলাদেশ রিভিউ নিলে সিদ্ধান্ত বদলে যায় এবং রেনশ শূন্য রানে ফেরেন।

সবচেয়ে বড় ধাক্কাটি আসে কেরির বিদায়ে সপ্তম ওভারে। মুস্তাফিজের করা একটি বল অফ স্ট্যাম্পের বাইরে শর্ট ও ওয়াইড লেংথে পড়ে বাড়তি বাউন্স নেয়। কেরি সোজা ব্যাট চালিয়ে গ্যাপ খুঁজতে গিয়ে পয়েন্টে থাকা নাজমুল শান্তর হাতে ক্যাচ তুলে দেন। ফেরার আগে ১৭ বলে ১৩ রানের মন্থর এক ইনিংস সাজান।

মাঝে জস ইংলিস ও ক্যামেরন গ্রিন মিলে একটি সম্ভাবনাময় জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ঠিক সেই সময়ই আক্রমণে এসে ব্রেকথ্রু এনে দেন তানভীর আহমেদ। সেট হয়ে ওঠা ইংলিসকে আউট করে ম্যাচের গতি আবারও বাংলাদেশের দিকে ফিরিয়ে আনেন। ৩৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেই ফেরেন অজিদের ভারপ্রাপ্ত অধিনায়ক।

পরের উইকেট নিতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তানভিরের, আগের ম্যাচে ফিফটি করা ক্যামেরন গ্রিনকেও ফিরিয়ে দেন এই স্পিনার। ২ ছক্কা ও এক বাউন্ডারিতে ৫০ বলে ২৫ রান করেন এই ব্যাটার।

গ্রিনের বিদায়ের পর অস্ট্রেলিয়া যেন দিশাহারা হয়ে পড়েছিল। সে সময়ে সফরকারীদের দুইশো রান করাও নিয়েও শঙ্কা জেগেছিল। তবে সেই চাপের মুহূর্তে দায়িত্ব তুলে নেন বার্টলেট ও মার্নাস লাবুশেন। দেখেশুনে খেলে দুজনেই ফিফটিতে তুলে নেন। এই জুটির একশোও পেরিয়ে যায় একপর্যায়ে।

তবে সেই জুটি আর বড় হতে দেননি তাসকিন আহমেদ। ৪৮ বলে ৫২ রান করা বার্টলেটকে বোল্ড করে ভাঙেন জুটি। এরপর নতুন ব্যাটার অ্যাডাম জাম্পাও এক বলের বেশি টিকতে পারেননি, তাসকিনের পরের বলে তিনিও বোল্ড হয়ে ফেরেন।

এর কিছুক্ষণ পর হঠাৎ করেই বৃষ্টি নেমে আসে। এতে দ্রুতই পিচ ঢেকে ফেলা হয় কাভারে। বৃষ্টি খুব বেশি জোরে না হলেও খেলা চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। মাঝে কিছু সময় বৃষ্টি থাকলে মাঠে প্রস্তুতির কাজে নেমেছিলেন মাঠকর্মীরা। তবে আবারও হঠাৎ করে নেমে আসে প্রাকৃতিক এই নিয়ামকের বাধা।

এবার অবশ্য বৃষ্টির বেগ অনেক বেশি ছিল। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৃষ্টি একপর্যায়ে থামলেও আর মাঠে নামা হয়ে উঠেনি সফরকারীদের। ৪২ ওভার শেষে অজিদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৮৭ রান। পরে বৃষ্টি-আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

নতুন নিয়ম অনুযায়ী, ৪১ ওভারের হবে ম্যাচটি। যেখানে তিনটি পাওয়ার প্লে প্রথমে ৮ ওভারে, দ্বিতীয়টি ৮ থেকে ২৫ ওভারে এবং তৃতীয়টি ২৬ থেকে ৪১ ওভারে। এ ছাড়া একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করার সুযোগ পাবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল