ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ঘিরে টিএসসিতে ফুটবল উৎসব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৮:৩১ এএম
টিএসসিতে ফুটবল উৎসব। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বুধবার (১৭ জুন) ভোর থেকেই হাজারো ফুটবলপ্রেমী টিএসসি চত্বরে জড়ো হন প্রিয় দলের খেলা উপভোগ করতে। আর্জেন্টিনা সমর্থকদের সরব উপস্থিতিতে পুরো এলাকা যেন পরিণত হয় এক টুকরো ফুটবল স্টেডিয়ামে।

সরেজমিনে দেখা যায়, আকাশী-সাদা জার্সি গায়ে, হাতে আর্জেন্টিনার পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে ভোর থেকেই টিএসসিতে অবস্থান নেন সমর্থকরা। বাঁশি, ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের স্লোগান ও উচ্ছ্বাসে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় বিশ্বকাপের আবহ।

সমর্থকদের অনেকেই জানান, বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার খেলা একসঙ্গে বড় পর্দায় উপভোগ করতে তারা রাত থেকেই টিএসসিতে অবস্থান নিয়েছেন। তাদের প্রত্যাশা, অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে।

অন্যদিকে, টিএসসিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের সমর্থকরাও। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তারা আলজেরিয়ার প্রতি সমর্থন জানান। এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে হাস্যরসপূর্ণ তর্ক-বিতর্ক ও খোঁচাখুঁচি দেখা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সামগ্রিকভাবে পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। তবে সমর্থকদের উপস্থিতির দিক থেকে আর্জেন্টিনার ভক্তরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। টিএসসি চত্বরে সবচেয়ে বেশি চোখে পড়ে আকাশী-সাদা জার্সির সমারোহ।

আরও পড়ুন

বিশ্বকাপের উন্মাদনায় ভোর থেকেই টিএসসিতে যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তা আবারও প্রমাণ করেছে বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও উৎসবের নাম।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি