ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জার্মানির কাছে ৭ গোল খেয়েও গিনেস বুকে কুরাসাও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১:০৮ এএম
জার্মানির কাছে ৭ গোল খেয়েও গিনেস বুকে কুরাসাও।ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে অভিষেকটা সুখকর হলো না কুরাসাওয়ের। শক্তিশালী জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ৭-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে ক্যারিবীয় দ্বীপ দেশটিকে। তবে মাঠের ফলাফল হতাশাজনক হলেও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে তারা।

মাত্র ১ লাখ ৫৬ হাজার ১১৫ জন জনসংখ্যা নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে কুরাসাও। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টে বলা হয়, কুরাসাও ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনাকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী সবচেয়ে কম জনসংখ্যার দেশের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিক সনদ প্রদান করা হয়েছে।

কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কুরাসাও। অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে ঐতিহাসিক এই সাফল্য অর্জন করে দলটি।

এর আগে, বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ড ছিল আইসল্যান্ডের দখলে। প্রায় সাড়ে তিন লাখ জনসংখ্যার দেশটি ২০১৮ সালে ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েছিল। কুরাসাও সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

জার্মানির বিপক্ষে ম্যাচে একপর্যায়ে সমতায় ফিরেছিল কুরাসাও। প্রথমার্ধে লিভানো কোমেনেনসিয়া গোল করে স্কোরলাইন ১-১ করেন। এটি ছিল বিশ্বকাপের মঞ্চে কুরাসাওয়ের ইতিহাসের প্রথম গোল। তবে এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি দলটি। জার্মানি আরও ছয়বার জালের দেখা পেয়ে বড় জয় নিশ্চিত করে।

আরও পড়ুন

বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামী শনিবার মাঠে নামবে কুরাসাও। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। উদ্বোধনী ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরেছে ইকুয়েডরও। ফলে দুই দলই নিজেদের প্রথম পয়েন্ট ও প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা