কানাডায় ঢুকতে পারলেন না আইভরি কোস্টের ফুটবলার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৯:৪৯ পিএম


কানাডায় ঢুকতে পারলেন না আইভরি কোস্টের ফুটবলার
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানি বিপক্ষে মাঠে নামবে আইভরি কোস্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানাডার টরেন্টো স্টেডিয়ামে। এই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে পুরো দল কানাডায় পাড়ি জমালেও প্রবেশ করতে পারেননি এলে ওয়াহি।

নিসের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে ফ্রান্সের শীর্ষ লিগে ম্যাচ-সংক্রান্ত কারসাজিতে জড়িত থাকার অভিযোগ আছে। তিনি নাকি ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড পেয়েছিলেন। তার কানাডায় না যাওয়ার বিষয়টি আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে তারা জানায়, ফেডারেশন জানাচ্ছে যে তিনি দলের সঙ্গে কানাডা সফরে যোগ দিতে পারবেন না। কারণ, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন এই মুহূর্তে পাওয়া যায়নি। ফলে দলের প্রত্যাবর্তন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন।

আরও পড়ুন

জার্মানির বিপক্ষে খেলে আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে ফিরবে আইভরি কোস্ট। কুরাসাওর বিপক্ষে তাদের গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। প্রথম ম্যাচে দলটি ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে। 

ওই ম্যাচে ওয়াহি খেলেছিলেন, জয় দিয়ে তার দল ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করেছে। ওয়াহি বিশ্বকাপ খেলতে কানাডায় প্রবেশাধিকার না পাওয়া দ্বিতীয় ফুটবলার। 

এর আগে ঘানার টমাস পার্টে যুক্তরাজ্যে চলমান ফৌজদারি মামলার কারণে ভিসা পাননি। সাবেক আর্সেনাল মিডফিল্ডার চারজন ভিন্ন নারীর অভিযোগের ভিত্তিতে ৬টি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হন। 

অভিযোগগুলো ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সংঘটিত বলে বলা হয়েছে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আগামী বছর তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission