ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ব্রাজিলের জন্য দুঃসংবাদ, গ্রুপ পর্বের শেষ ম্যাচ পরিচালনা করবেন অলক্ষুণে রেফারি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ৩-০ গোলে জিতে গ্রুপের শীর্ষে তারা। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেও শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট কাটবে তারা। কিন্তু জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সেলেসাওদের। এমন ম্যাচে রেফারি নিয়ে অস্বস্তিকর খবর পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে প্রধান রেফারি থাকবেন অভিজ্ঞ সিজার রামোস। ৪২ বছর বয়সী এই মেক্সিকান রেফারি ব্রাজিলের জন্য ‘অপয়া’ বা অলক্ষুণে ।

আরও পড়ুন

ইতোমধ্যে ব্রাজিলের দুটি আন্তর্জাতিক ম্যাচে মাঠে রেফারির দায়িত্বে ছিলেন রামোস। ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে ছিলেন তিনি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তারপর ২০২৪ সালে কোস্টারিকার বিপক্ষে সেলেসাওদের ম্যাচেও দায়িত্ব পালন করেন রামোস, সেই ম্যাচটিও ড্র হয় গোলশূন্য স্কোরে। মানে এই মেক্সিকান রেফারি মাঠে থাকা অবস্থায় ব্রাজিল কোনো ম্যাচই জিততে পারেনি।

বিশ্বকাপে সব মিলিয়ে আট ম্যাচের প্রধান রেফারি ছিলেন রামোস। চলতি আসরে ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচেও মাঠে দেখা গেছে তাকে। এখন দেখার অপেক্ষা রামোসকে সামনে রেখে ব্রাজিল তাদের জয়খরা কাটাতে পারে কিনা?

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
মাত্র দুই ম্যাচ আগেই টেস্টে অভিশেষ করেছেন তাওহীদ হৃদয়। নিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে মাঠে নেমেই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে দলে বিপদে ফেলেছিলেন তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে তৃতীয় ম্যাচেই অসাধ্য সাধন করে সমালোচকদের কঠিন জবাব দিয়েছেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস ছিল মুশফিকুর রহিমের, অপরাজিত ২১৯ জিম্বাবুয়ের বিপক্ষে। হৃদয় আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে মুশফিককে ছাড়িয়ে গেছেন। ২৪২ রানের অপরাজিত থেকে দলকে লিড এনে দেন তিনি।  সিলেট টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় হৃদয়ের নামের পাশে ১৯০ রান। সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটার তাসকিন আহমেদ। সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় তাসকিনই কার্যত বাংলাদেশের ইনিংসে শেষ ব্যাটার। আউট হলেই শেষ। সেই তাসকিনকে নিয়েই মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন হৃদয়। এক প্রান্ত ধরে ধরে ৩০৪ বলে এই ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি ব্যাটার। ২০০ রান ছোঁয়ার পথে খেলার পথে ১৯টি চার আর ৭টি ছক্কা হাঁকান হৃদয়।  হৃদয়ের ইনিংসে বিরাট অবদান রেখেছেন তাইজুল ইসলাম। দু’জনের ১১৭ রানের জুটিতেই ৩০০ পার করেছিল বাংলাদেশ। কিন্তু সেই জুটির ইতি টানেন জোমেল ওয়ারিকেন। এরপর তাসকিন ১২ রান করে আউট হলে ৩৮৬ রানের থামে বাংলাদেশ। ৩২ রানের লিড পায় টাইগাররা। দিনের চতুর্থ শিকারে তাইজুলকে ব্যক্তিগত ২২ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ওয়ারিকেন। ৩০১ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রান করে মুশফিক জোমেল ওয়ারিকেনের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। এরপর লিটনও ফিরেছেন মাত্র ৮ রান করে। মুশফিকের মতো ওয়ারিকেনের বলে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। হৃদয়কে সঙ্গ দেওয়ার প্রচেষ্টায় উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ১৬ রানে। তাতে ভাঙে ৪১ রানের জুটি। তার বিদায়ে ষষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। ১ রানের বেশি করতে পারেননি হাসান মাহমুদ। ওয়ারিকেনের তৃতীয় শিকার হন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আরটিভি/এসআর
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তাওহীদ হৃদয়। চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
প্রথম ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
ফুটবল বিশ্বে তিন মহাতারকা। তিনটি দেশ, তিন রকমের ফুটবলশৈলী। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলের গল্পে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মধ্যে। তিনজনই জাতীয় দলের হয়ে নিজেদের শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।
একই সুরে বিদায়, মেসি-রোনালদো-নেইমারের শেষ গোলের অদ্ভুত মিল
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) পরবর্তী আসরকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনায় ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
আরও পড়ুন
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা
নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর