এবার স্পাইডারম্যানের সঙ্গে মেসির ভিডিও ভাইরাল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৩:১১ পিএম


এবার স্পাইডারম্যানের সঙ্গে মেসির ভিডিও ভাইরাল (ভিডিও)
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যের জন্য পরিচিত লিওনেল মেসি এবার দেখা দিলেন মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের সঙ্গে। আসন্ন চলচ্চিত্র স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’র একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে টম হল্যান্ডের স্পাইডার-ম্যানের সঙ্গে মেসির উপস্থিতি প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খেলাধুলাবিষয়ক সংবাদমাধ্যম  ইএসপিএনের তথ্য অনুযায়ী, বিজ্ঞাপনটিতে একটি কফি শপে প্রবেশ করেন মেসি। সেখানে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কারের (টম হল্যান্ড) সঙ্গে তার দেখা হয়। মেসি জানান, তিনি ফোনে একটি ‘স্পাইডি ট্র্যাকার’ ব্যবহার করে শহরজুড়ে স্পাইডার-ম্যানকে খুঁজছেন।

এরপর মুহূর্তের মধ্যেই পিটার পার্কার অদৃশ্য হয়ে যান এবং তার জায়গায় হাজির হন স্পাইডার-ম্যান। সংক্ষিপ্ত কথোপকথনের পর দু’জনকে একসঙ্গে শহরের আকাশপথে জাল ছুড়ে অভিযানে বেরিয়ে পড়তে দেখা যায়। মেসির সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় উপস্থিতি দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে।

বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমী ও মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে এটিকে বছরের অন্যতম সেরা প্রচারণামূলক বিজ্ঞাপন হিসেবে অভিহিত করছেন।

বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিয়মিত দেখা যাচ্ছে মেসিকে। স্পাইডার-ম্যানের এই প্রচারণায় তার অংশগ্রহণও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র সিনেমায় আগের মতোই স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে থাকছেন জেনডায়া। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জন বার্নথাল ও মার্ক রাফালো। সিনেমাটি এ মাসের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission