কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৪:৩২ পিএম


কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
লীওণেছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে দলে ফিরেছেন সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। বৃহস্পতিবার(২ জুলাই) সতীর্থদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন তিনি এবং কোচিং স্টাফের সব ধরনের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ লিওনেল স্কালোনি শেষ অনুশীলনের পর। রোমেরো খেললে জর্ডানের বিপক্ষে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে বসতে হতে পারে।

অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে আঘাত পাওয়ায় জর্ডানের ম্যাচে বিশ্রামে ছিলেন রোমেরো। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ হওয়ার পথে রয়েছেন।

রক্ষণভাগে আরেকটি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। চোট থেকে ফিরে জর্ডানের বিপক্ষে খেলেছিলেন নিকোলাস তালিয়াফিকো। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে বাঁ-প্রান্তের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাও একাদশে জায়গা পাওয়ার জোরালো দাবিদার। সর্বশেষ অনুশীলনে দুজনকেই সমানভাবে পর্যবেক্ষণ করেছেন স্কালোনি।

অন্যদিকে, আক্রমণভাগে এখনও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও রয়েছেন বিবেচনায়। ম্যাচের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

মধ্যমাঠে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদাকে নিয়েই মাঠে নামতে পারেন স্কালোনি।

শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে তারা নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। পরবর্তী রাউন্ডে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর।

আরও পড়ুন

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা (অথবা নিকোলাস তালিয়াফিকো), রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা,লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ (অথবা হুলিয়ান আলভারেজ)। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission