ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কেপ ভার্দের ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম
আর্জেন্টিনা ফুটবল দল।ছবি: সংগৃহীত

বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শেষ ৩২ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে মাঠের দাপুটে পারফরম্যান্স সত্ত্বেও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। আগের অবস্থান থেকে নেমে তারা এখন রয়েছে দ্বিতীয় স্থানে।

তবে আর্জেন্টিনার রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন হয়নি। জর্ডানের বিপক্ষে ২৮ জুনের ম্যাচ শেষে তাদের যে ১৯০৭.৪০ পয়েন্ট ছিল, সেটিই বহাল রয়েছে। মূলত ফ্রান্সের পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় শীর্ষস্থান হারাতে হয়েছে মেসিদের।

শেষ ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ৯.৪০ রেটিং পয়েন্ট যোগ করেছে ফ্রান্স। ফলে ১৯১৬.১৫৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের দল।

এদিকে আগে দ্বিতীয় স্থানে থাকা স্পেন এক ধাপ পিছিয়ে নেমেছে তিন নম্বরে। তাদের রেটিং পয়েন্ট অপরিবর্তিত থেকে ১৮৭৯.৫৮ রয়েছে। ডি আর কঙ্গোর বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর প্রায় সাড়ে ১০ পয়েন্ট অর্জন করলেও ইংল্যান্ড চতুর্থ স্থানেই রয়েছে। এছাড়া পঞ্চম স্থানে ব্রাজিল, ষষ্ঠে মরক্কো, সপ্তমে নেদারল্যান্ডস এবং অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল। চার ধাপ উন্নতি করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে মেক্সিকো।

র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পড়ার খবরের মধ্যেই আগামী শনিবার শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দে ইতোমধ্যেই চমক দেখিয়েছে। গ্রুপ পর্বে তারা স্পেনের সঙ্গে ড্র করেছে, উরুগুয়ের বিপক্ষে ২-২ সমতায় ম্যাচ শেষ করেছে এবং সৌদি আরবের কাছেও হারেনি।

আরও পড়ুন

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তিনি দৃঢ় কণ্ঠে দাবি করেছেন, তার দল ১-০ গোলে জয় পাবে। নেভেসের ভাষ্য, আর্জেন্টিনার বিপক্ষে তাদের হারানোর কিছু নেই। বরং নিজেদের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিয়ে আরেকটি ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কেপ ভার্দে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
আরও পড়ুন
আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের অপেক্ষা
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র