কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষার পর একাদশে ৩ পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ১০:৫০ পিএম


কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষার পর একাদশে ৩ পরিবর্তন আনতে যাচ্ছে স্কালোনি!
ছবি: এএফপি

ম্যাচ জিতলেও কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়েছে আর্জেন্টাইন ফুটবলাররা। তাই শেষ ষোলোতে মিশর ম্যাচের একাদশে বড় পরিবর্তন আনতে যাচ্ছে কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের শেষ ষোলোতে আগামী ৭ জুলাই মিসরের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপভার্দের বিপক্ষে দলের তিন লাইনে সমস্যা ধরা পড়েছে আর্জেন্টিনার।

তাই মিসরের বিপক্ষে প্রতিটি লাইনেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। এমন গুঞ্জন চাউর হয়েছে। তবে শেষ অনুশীলনের পরই চূড়ান্ত একাদশ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে। 

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই এমন কিছু নাম রয়েছে যাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। আটলান্টাই যাওয়ার আগে আজ শেষ অনুশীলন করবে মেসিবাহিনী।

কেপ ভার্দে বিপক্ষে নকআউট পর্বে শুরুর একাদশে হুলিয়ান আলভারেজই শুরু সিদ্ধান্ত নিয়েছিল কোচিং স্টাফরা। তবে শেষ মুহূর্তে চোট জর্জরিত এই তারকার ফিটনেস ফিরে না পাওয়ায় লাউতারো মার্তিনেজ শুরু করেন।

তবে চোট থেকে পুরোপুরি ফিট থাকলে মিসরের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন এই তারকা। লেফট-ব্যাক পজিশনে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফাকুন্দো মেদিনা। তাই তার থাকা প্রায় নিশ্চিত। কেপ ভার্দের বিপক্ষে ইনজুরি নিয়ে মাঠ ছাড়াই মঙ্গলবারের আগে পুরোপুরি ফিট না হলে বিকল্প হিসেবে নিকোলাস তাগলিয়াফিকো দলে ফিরতে পারেন। যিনি নিয়মিতভাবে আর্জেন্টিনার প্রথম একাদশে খেলেছেন। 

শেষটি হলো আক্রমণভাগে ধার বাড়াতে মিডফিল্ডে পরিবর্তন আনতে পারেন কোচ। মিডে চিরচেনা বৈচিত্র্য ফিরিয়ে আনতে আগেও কয়েকবার পরিবর্তন করেছে। তাতে তেমন কাজে আসেনি। এবার দেখা যাক সেই ধার ফিরে আসে কিনা; তাতে লিয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস গঞ্জালেস দলে অন্তর্ভুক্ত হওয়ার সবচেয়ে সম্ভাব্য প্রার্থী। 

এতে থিয়াগো আলমাদা সম্ভবত প্রথম একাদশ থেকে বাদ পড়বেন। যদি বোকা জুনিয়র্সের মিডফিল্ডারকে বেছে নেওয়া হয়। তবে তিনি মাঝমাঠের কেন্দ্রে তার স্বাভাবিক অবস্থানে খেলবেন। এতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যিনি পুরো বিশ্বকাপে নিজের পরিচিত জায়গা ছেড়ে ভিন্ন পজিশনে খেলছেন। নিজের পছন্দের পজিশনে ফিরে যাবেন।

অন্যদিকে, যদি গঞ্জালেস প্রথম একাদশে জায়গা করে নেন, তবে ফর্মেশনে কোনো পরিবর্তন আসবে না। অ্যাটলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড় দলে থাকলে আক্রমণে বেশ ভিন্নতা চোখে পড়ে। যা আলমাদার চেয়ে অনেক বেশি প্রাণবন্ত দেখায় আক্রমণভাগে।

তবে এসবের বাইরেও স্কালোনি হয়তো অন্য কোনো নামও বেছে নিতে পারেন। যা বর্তমানে আলোচনায় নেই, অথবা কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারেন। তবে যেই পরিবর্তন আনুক না কেনো, তা এই কাঠামোতে উল্লেখযোগ্যভাবে কোনো ব্যাঘাত ঘটাবে না। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission