ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম
ছবি: সংগৃহীত

শেষ হয়েছে নকআউট পর্বের দ্বিতীয় ধাপ। শেষ ষোলো থেকে জয় তুলে নিয়ে আটটি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শিরোপার লড়াইয়ে এখন টিকে আছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

সবশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে তিন আয়োজক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। তাদের সঙ্গে টুর্নামেন্ট শেষ হয়েছে প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়ারও।

এবারের কোয়ার্টার ফাইনালে জমজমাট কয়েকটি লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। প্রথম ম্যাচে দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। এরপর স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। তৃতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী নরওয়ের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আর শেষ আটের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময়)
ফ্রান্স বনাম মরক্কো-১০ জুলাই, রাত ২:০০টা, বোস্টন স্টেডিয়াম
স্পেন বনাম বেলজিয়াম-১১ জুলাই, রাত ১:০০টা, লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম
নরওয়ে বনাম ইংল্যান্ড-১২ জুলাই, রাত ৩:০০টা, মায়ামি স্টেডিয়াম
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড-১২ জুলাই, সকাল ৭:০০টা, কানসাস সিটি স্টেডিয়াম।

কোয়ার্টার ফাইনাল শেষে বিজয়ী চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে। শিরোপার দৌড়ে তাই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে হাইভোল্টেজ লড়াই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক