ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কোয়ার্টার ফাইনালের আগে হঠাৎ অসুস্থতায় নরওয়ে শিবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে নরওয়ে। দলটির একাধিক ফুটবলার অসুস্থ হয়ে পড়েছেন বলে নিশ্চিত করেছেন গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড। ফলে ম্যাচের আগে খেলোয়াড়দের সুস্থ করে তুলতে ব্যস্ত সময় পার করছেন দলীয় চিকিৎসক।

আগামী শনিবার মায়ামিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। তবে কোয়ার্টার ফাইনালের আগে স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের অসুস্থতা দলটির প্রস্তুতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিয়ল্যান্ড বলেন, খবরটি সত্যি। আমাদের কিছু সমস্যা হয়েছে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে দলীয় চিকিৎসক খুব ব্যস্ত।

অসুস্থতার কারণ সম্পর্কে নিশ্চিত নন এই গোলরক্ষক। তার ধারণা, দলের ছুটির সময় কেউ সংক্রমিত হয়ে থাকতে পারেন। তবে শনিবারের ম্যাচের আগে সবাই সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছেন তিনি।

বিশ্বকাপ চলাকালে টানা ভ্রমণের মধ্য দিয়ে যেতে হয়েছে নরওয়েকে। বস্টন, নিউ জার্সি, ডালাস এবং আবার নিউ জার্সিতে যাতায়াত করতে হয়েছে দলটিকে। নরওয়ের সংবাদমাধ্যম ডাগব্লাদেত জানিয়েছে, দীর্ঘ বিমানযাত্রা ও ব্যস্ত সূচির প্রভাব খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপর পড়তে পারে।

এরই মধ্যে অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে পারেননি ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জর্গেন স্ট্রান্ড লারসেন। একই কারণে ব্রাজিলের বিপক্ষের ম্যাচেও অনুপস্থিত ছিলেন মার্কাস হোলমগ্রেন পেডারসেন।

শুধু খেলোয়াড়রাই নন, অসুস্থতার প্রভাব পড়েছে প্রধান কোচ স্তালে সোলবাক্কেনের ওপরও। ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তাকেও কিছুটা অসুস্থ দেখা যায়।

তবে পরিস্থিতিকে খুব বেশি গুরুতর হিসেবে দেখছেন না নরওয়ের কোচ। তার ভাষ্য, জর্গেনেরই মূলত জ্বর হয়েছিল। এছাড়া দলের কয়েকজনের কাশি ও গলার সমস্যা রয়েছে। দীর্ঘ বিমানযাত্রা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ড্রেসিংরুমের পরিবেশের কারণেও এমনটা হতে পারে। আমাদের দলে ৫০ জনের বেশি সদস্য রয়েছে, তাই কেউ না কেউ অসুস্থ হবেই।

আরও পড়ুন

সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে নরওয়ের শিবিরে কিছুটা উদ্বেগ থাকলেও, ম্যাচের আগেই খেলোয়াড়দের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী দলটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ফ্রি কিকে গোল করা লিওনেল মেসির কাছে যেন নিয়মিত ব্যাপার। তবে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে যে কোণ থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা, সেটি ছিল অবিশ্বাস্য। প্রায় অসম্ভব এক কোণ থেকে নেওয়া মেসির বাঁ পায়ের ফ্রি কিক জালে জড়ালেও শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরি, হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিংয়ে কেনিংটন ওভালে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সেই পাহাড়ে চাপা পড়ে বড় ব্যবধানে হেরে গেছে শ্রীলঙ্কা।
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার।
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভাইয়ের মৃত্যুর ১৫ দিনের মাথায় নরওয়ের রাজকুমারীর মৃত্যু
নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যু
ঘুমন্ত ভাল্লুককে জাগানোর জন্য শাস্তি! গুনতে হলো ৫ হাজার ডলারের বেশি জরিমানা