ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। ম্যাচটি শুরুর আগেই ফলাফল নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরমাস দাবি করেছেন, নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়েও ম্যাচের নিষ্পত্তি হবে না। তার মতে, ফাইনালের টিকিট নির্ধারণ হবে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে।

আরমাস আরও জানান, তার আগের একটি ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই সত্য হয়েছে। তাই এবারও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টি শ্যুটআউটের সম্ভাবনার কথা তুলে ধরেছেন। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন থেকেই পেনাল্টি ঠেকানোর প্রস্তুতি নেওয়া উচিত।

তবে ম্যাচের চূড়ান্ত ফলাফল বা কোন দল জয় পাবে, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি এই ক্রীড়া জ্যোতিষী। বরং তার মতে, দুই দলের শক্তিমত্তা এতটাই কাছাকাছি যে ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারেই গড়াতে পারে।

এদিকে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকেও নিয়ে দিয়েছেন বিশেষ বার্তা। আরমাসের বিশ্বাস, এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মেসি তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিতে পারেন।

জ্যোতিষীর এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ তার আগের ভবিষ্যদ্বাণীর সাফল্যের কথা উল্লেখ করে নতুন দাবিকে গুরুত্ব দিচ্ছেন, আবার অনেকেই বিষয়টিকে নিছক অনুমান বলেই মনে করছেন। তবে সব মিলিয়ে সম্ভাব্য পেনাল্টি শ্যুটআউটের পূর্বাভাস ম্যাচটিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, জর্জিও আরমাসের এই মন্তব্য জ্যোতিষভিত্তিক পূর্বাভাস। ম্যাচের প্রকৃত ফলাফল মাঠের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে।

সূত্র: মার্কা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আরও পড়ুন
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩