ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম
ছবি: সংগৃহীত

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ব ক্রীড়াঙ্গনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব ওয়ার্ল্ড কাপ লিগ টুতে মুখোমুখি হবে নামিবিয়া ও নেপাল। এছাড়াও ব্যাডমিন্টনে চলছে ওয়ার্ল্ড ট্যুর।

ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশনের পর্দায় দিনভর থাকছে ব্যস্ত সূচি। এক নজরে দেখে নেয়া যাক আজকের খেলার সময়সূচি-

ক্রিকেট
ওয়ার্ল্ড কাপ লিগ ২
নামিবিয়া-নেপাল
সরাসরি, দুপুর ৩টা, ফ্যানকোড

টেনিস: ইউএস ওপেন
বেস্ট অব সেরেনা
সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্যাডমিন্টন
ওয়ার্ল্ড ট্যুর
সরাসরি, সকাল সাড়ে ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (সোমবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা
শেষ উইকেটে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জয় উপহার দিলো শাদাব খান
অসম্ভবকে সম্ভব করে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ল পাকিস্তান। খাদের কিনারা থেকে দলের দায়িত্ব নিয়ে শাদাব খানের প্রথম সেঞ্চুরি এবং শেষ উইকেটে হারিস রউফের সঙ্গে অবিশ্বাস্য এক জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। একই সঙ্গে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ জুটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার।  রোববার (১৪ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। স্কোরবোর্ডে ১৫৪ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৮৮ রান। তবে শেষ উইকেটে হাল ধরে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দেন শাদাব খান ও হারিস রউফ। এই দুজন অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়ে ৪৭.১ ওভারেই দলের জয় নিশ্চিত করেন। চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে এটি পাকিস্তানের দ্বিতীয় জয়। ৯৬ বলে ১৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১১৩ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন শাদাব খান। অন্যদিকে, শেষ ব্যাটার হিসেবে তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৭ রানে অপরাজিত থাকেন হারিস রউফ। সফল রান তাড়ায় দশম উইকেটে এটিই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ জুটির নতুন বিশ্বরেকর্ড। শাদাব ও হারিস পেছনে ফেলেছেন ১৯৭৫ বিশ্বকাপে গড়া ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটির রেকর্ড। সেবার বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস। প্রায় পাঁচ দশক পর সেই রেকর্ড নিজেদের করে নিলেন শাদাব ও হারিস। এর আগে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের সেঞ্চুরিতে (১০৫ রান) ২৪১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত শাদাব-হারিসের রূপকথার ইনিংসে ভর করে লাহোরে পাকিস্তানের এই জয় ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প হয়ে রইল। আরটিভি/এসআর
শেষ উইকেটে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জয় উপহার দিলো শাদাব খান
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি-থ্রি ট্রফি। তিন সংস্করণের এই টুর্নামেন্টের প্রথম আসর শুরু হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনালসহ প্লে-অফের সব ম্যাচ হবে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে।  রোববার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। তবে ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। ৬টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। প্রতিযোগিতার কাঠামো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে। পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। পরাজিত দলটির সামনে অবশ্য আরেকটি সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটরের জয়ী দলের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের বিজয়ী দল পাবে ফাইনালের টিকিট। বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পাশাপাশি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও হবে গ্রুপ পর্বের সাতটি ম্যাচ। ডি-থ্রি ট্রফিতে থাকছে তিনটি সংস্করণ। টি-টোয়েন্টি প্রতিযোগিতার পর জানুয়ারিতে হবে চার দিনের টুর্নামেন্ট। এরপর মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের আসর। টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম হবে সোমবার (২৬ অক্টোবর) ঢাকার একটি হোটেলে। নিলামের শীর্ষ ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদা বলের অধিনায়ক লিটন দাসসহ ২২ জন ক্রিকেটার। সব মিলিয়ে নিলামে উঠবেন ২৬৩ জন খেলোয়াড়। আরটিভি/এসআর
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
বিনামূল্যে যেভাবে দেখবেন এল ক্লাসিকোর লড়াই
ক্লাব ফুটবলের জনপ্রিয় ম্যাচগুলোর মধ্যে অন্যতম হলো এল ক্লাসিকো। যেখানে নিজেদের সম্মান ও আধিপত্যের জন্য লড়াই করে থাকে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি দেখতে বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত অপেক্ষা করে থাকেন। এবার তাদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। রোববার (২৫ অক্টোবর) ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। প্রথম ৯ ম্যাচের সব কয়টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি। অন্যদিকে দুটি ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটির আগে দুই দলের ব্যবধান ছয় পয়েন্ট। যেখাবে দেখবেন খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ৯:১৫ মিনিটে ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs Barcelona live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ বিশ্বজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এই এল ক্লাসিকোটি স্ট্রিম করা হবে। স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর আরটিভি/ এসআর
বিনামূল্যে যেভাবে দেখবেন এল ক্লাসিকোর লড়াই
লিড নিয়েও পর্তুগালের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গতকাল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর আজ পর্তুগালের কাছে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার (২৪ অক্টোবর) পর্তুগালের বিপক্ষে ম্যাচের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। পরে তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় পর্তুগাল। এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ফুটবল ফেস্টিভ্যালকে বৈশ্বিক আয়োজনে রূপ দিয়েছে ফিফা। এতে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচ হচ্ছে এইট-এ-সাইড পদ্ধতিতে, যেখানে দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট খেলা হয়। এই আসরের জন্য দল গঠনে আগে থেকেই কাজ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২৪ সালের শেষদিকে শুরু হওয়া অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দেশজুড়ে প্রতিভাবান ফুটবলার খোঁজা হয়। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে ক্যাম্প আয়োজন করা হয়। পরে ওপেন ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়। সব মিলিয়ে দুই মাসের কিছু বেশি সময়ের প্রস্তুতি নিয়ে আজারবাইজানে খেলতে গেছে বাংলাদেশের কিশোররা। অভিজ্ঞতা ও ফুটবলের মানে ওয়েলস-পর্তুগাল বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও তাদের বিপক্ষে ড্র এবং লিড নিয়ে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য ইতিবাচক। পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম জয়ের খোঁজে নামবে বাংলাদেশ। আরটিভি/এসআর
লিড নিয়েও পর্তুগালের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
আরও পড়ুন
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারত-নিউজিল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা