ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়ে ইয়ামালের ‘৩০৪’ উদযাপনের রহস্য ফাঁস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালের গোল উদযাপনের রহস্য অবশেষে সামনে এসেছে। গোল করার পর দুই হাত দিয়ে ‘৩০৪’ সংখ্যা তৈরি করে উদযাপন করেন তিনি।

এই ‘৩০৪’ আসলে বার্সেলোনার শ্রমজীবী এলাকা রোকাফোন্দার পোস্টাল কোডের শেষ তিন অঙ্ক, যেখানে ইয়ামালের জন্ম ও বেড়ে ওঠা। নিজের শিকড়ের প্রতি ভালোবাসা ও এলাকার মানুষের প্রতি সম্মান জানাতেই তিনি এই বিশেষ উদযাপন করে থাকেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। অনেকেই এটিকে নিজের পরিচয় ও শেকড়কে সম্মান জানানোর অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

এদিকে ইয়ামালের বিনয়ী ব্যক্তিত্বের আরেকটি দৃষ্টান্তও সামনে এসেছে। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে চুক্তি সম্পন্ন হলেও আনুষ্ঠানিক ফটোসেশন স্থগিত রাখার অনুরোধ করেন ইয়ামাল।

কারণ, অনুষ্ঠানে তার দাদি ফাতিমা উপস্থিত থাকতে পারেননি। ইয়ামাল চান, তার জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দাদিও পাশে থাকুন। তাই তার ১৮তম জন্মদিনের পর জুলাইয়ে দাদিকে সঙ্গে নিয়েই আনুষ্ঠানিক ফটোসেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইয়ামাল একাধিকবার বলেছেন, মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের পর তার বাবা-পক্ষের দাদি ফাতিমাই তাকে বড় করে তুলেছেন এবং জীবনের মূল্যবোধ শিখিয়েছেন। তাই নিজের সাফল্যের প্রতিটি মুহূর্তে দাদিকে পাশে রাখতে চান তিনি।

ফাতিমা ১৯৯০ সালে মরক্কো থেকে বার্সেলোনায় এসে রোকাফোন্দা এলাকায় বসবাস শুরু করেন। পরে ইয়ামালের বাবা মুনির নাসরাউই ও মা শেইলা এবানার বিচ্ছেদের পর নাতির লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

জানা যায়, একসময় ইয়ামাল দাদিকে নতুন বাড়ি কিনে দিতে চেয়েছিলেন। কিন্তু ফাতিমা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জানান, তিনি রোকাফোন্দাতেই থাকতে চান, কারণ এই এলাকাই তার আপন ঠিকানা।

আরও পড়ুন

এদিকে নতুন চুক্তির মাধ্যমে ইয়ামাল ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন। চুক্তিতে রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরোর বিশাল বাইআউট ক্লজ, যা ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় তার গুরুত্বই তুলে ধরে।

নিজের শিকড়ের প্রতি ভালোবাসা এবং দাদির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এই দুই ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে ফুটবলভক্তদের প্রশংসায় ভাসছেন লামিন ইয়ামাল।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
আরও পড়ুন
বিশেষ জার্সিতে মেসির বিদায়
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা