ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অ্যাস্টন ভিলায় যোগ দিলেন আর্জেন্টাইন উইঙ্গার গার্নাচো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম
আলেহান্দ্রো গার্নাচো। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে ২০২৬-২৭ মৌসুমের জন্য ধারে নিয়েছে অ্যাস্টন ভিলা। মঙ্গলবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।

চেলসির দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আগামী গ্রীষ্মে এই ধারের চুক্তি স্থায়ী রূপ নেবে। সে ক্ষেত্রে গার্নাচোর বদলে প্রায় ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৪৩ মিলিয়ন মার্কিন ডলার) পাবে লন্ডনের ক্লাবটি। তবে স্থায়ী চুক্তির শর্তাবলি প্রকাশ করেনি কোনো পক্ষই।

ইতোমধ্যে ভিলা পার্কে চার বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন ২২ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার পর গার্নাচোর গত মৌসুমটি প্রত্যাশা অনুযায়ী কাটেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে তিনি করেছেন ৮ গোল। নতুন কোচ জাবি আলোনসার ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা না পাওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

অন্যদিকে, অ্যাস্টন ভিলার ম্যানেজার উনাই এমেরি শুরু থেকেই গার্নাচোকে দলে ভেড়াতে আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত ধারের চুক্তিতে তাকে দলে নিতে সক্ষম হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

আরও পড়ুন

উল্লেখ্য, গার্নাচোর ভিলায় যোগ দেওয়ার ঠিক আগে অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ১১৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে মিডফিল্ডার মর্গান রজার্সকে দলে ভিড়িয়েছে চেলসি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল