ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মেসির অবসর নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য পারেদেসের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষে ফুটবলাররা নিজ নিজ ক্লাবে ফিরতে শুরু করেছেন। নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন ক্লাব প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে। এদিকে স্পেনের কাছে ফাইনালে হারের হতাশা কাটিয়ে নিজ ক্লাব বোকা জুনিয়র্সে ফিরেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

দেশে ফেরার পর বোকা জুনিয়র্সের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নামেন পারেদেস। লা বোমবোনেরায় কোপা সুদামেরিকানার ম্যাচে ও’হিগিন্সকে ১-০ গোলে হারায় বোকা জুনিয়র্স। দলের জয়সূচক গোলটি করেন মিগেল মেরেন্তিয়েল, আর সেই গোলে অ্যাসিস্ট করেন পারেদেস।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন এই আর্জেন্টাইন তারকা। পারেদেসের দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালকেই জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ হিসেবে ভাবছিলেন মেসি।

পারেদেস বলেন, “আমার মনে হয়, মেসি সিদ্ধান্ত নিয়েই রেখেছিল যে বিশ্বকাপ ফাইনালটাই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হবে।”

তবে তিনি আশা প্রকাশ করে আরও বলেন, “আমি চাই এমনটা না হোক। আশা করি, সে খেলা চালিয়ে যাবে। ও যেটাতে সুখী থাকবে, আমরাও সেটাতেই খুশি থাকব।”

পারেদেস জানান, পুরো টুর্নামেন্টজুড়েই আর্জেন্টিনা দলের অনেকেই মনে করেছিলেন, এটিই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ এবং জাতীয় দলের হয়ে শেষ বড় আসর। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, দলের আরও কয়েকজন সিনিয়র ফুটবলারও জাতীয় দলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।

তবে পারেদেসের এই মন্তব্যে আলোড়ন সৃষ্টি হলেও, লিওনেল মেসি কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

আরও পড়ুন

ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেও নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি মেসি। ফলে ফুটবল বিশ্ব এখন অপেক্ষা করছে আর্জেন্টাইন অধিনায়কের আনুষ্ঠানিক সিদ্ধান্তের।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবুও হতাশ মায়ামি