ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মৌমাছির আক্রমণে ১০ মিনিট বন্ধ ফাইনাল খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বাহিয়া রাজ্যের অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালের প্রথম লেগে ঘটেছে বিরল এক ঘটনা। ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় হঠাৎ এক ঝাঁক মৌমাছি মাঠে ঢুকে পড়লে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।

মৌমাছির আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে দুই দলের ফুটবলাররাই মাঠে শুয়ে পড়েন। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ম্যাচ শুরু করেন রেফারি।

অদ্ভুত এই ঘটনার পর ম্যাচে অবশ্য একচেটিয়া আধিপত্য দেখায় ফ্লুমিনেন্স অনূর্ধ্ব-২০ দল। স্বাগতিক বাহিয়াকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুই লেগের ফাইনালের প্রথম ম্যাচেই শিরোপার পথে অনেকটাই এগিয়ে যায় তারা।

এই জয়ে দ্বিতীয় লেগের আগে বিশাল সুবিধা নিয়ে মাঠে নামবে ফ্লুমিনেন্স। প্রথম লেগে ৮ গোলের ব্যবধান গড়ে তোলায় দ্বিতীয় লেগে ৭ গোলের ব্যবধানে হারলেও শিরোপা জিততে কোনো বাধা থাকবে না তাদের।

আরও পড়ুন

মৌমাছির কারণে সাময়িকভাবে খেলা বন্ধ হওয়ার ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাঠে ফুটবলারদের নিরাপত্তার জন্য রেফারির দ্রুত সিদ্ধান্ত এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় খেলা শুরু করার বিষয়টিও প্রশংসিত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
আরও পড়ুন
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো ভারত
সেমিফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ