ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
ডোনাল্ড ট্রাম্প ও জিয়ানি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের মালিকানা বা বাণিজ্যিক অংশীদারিত্বে বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর এমন সম্ভাবনার ইঙ্গিতকে ঘিরে সমর্থকদের পাশাপাশি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

সমালোচকদের আশঙ্কা, বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগকারীদের প্রভাব বাড়লে খেলাধুলার সিদ্ধান্তের ওপর অতিরিক্ত বাণিজ্যিক চাপ সৃষ্টি হতে পারে। যদিও এ বিষয়ে ফিফা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ক্রীড়া মহলে জোর গুঞ্জন রয়েছে, ফিফা যদি ভবিষ্যতে বেসরকারি বিনিয়োগের পথে এগোয়, তাহলে সম্ভাব্য আলোচনা ও মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মার্কিন ধনকুবের জোশুয়া কুশনার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই এবং ট্রাম্প পরিবারের আত্মীয়।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লিভিংস্টনে জন্ম নেওয়া জোশুয়া কুশনার জেরুজালেম ও বেইত শেমেশের একটি অর্থোডক্স স্কুলে পড়াশোনা করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে স্নাতক এবং ২০১১ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন। এর আগে তিনি প্রায় এক বছর গোল্ডম্যান স্যাকসে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনেই প্রযুক্তি খাতে বিনিয়োগ শুরু করেন তিনি। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল, যা ওপেনএআই, গিটহাব, ইনস্টাগ্রাম, স্পোটিফাইসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করে। পাশাপাশি ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ, মেলিও এবং লেমনেডেও প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

বিভিন্ন ব্যবসায়িক সূত্র অনুযায়ী, বর্তমানে কুশনার পরিবারের সবচেয়ে ধনী সদস্য জোশুয়া কুশনার। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৫.২ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে তার বড় ভাই জ্যারেড কুশনারের সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারের কিছু বেশি বলে ধারণা করা হয়।

কুশনার পরিবারের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কুশনার কোম্পানিজ-এর মাধ্যমে বাবা চার্লস ও পরিবারের সদস্যদের উল্লেখযোগ্য সম্পদ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিকানায় চার্লস কুশনারের অংশীদারিত্ব ২০ শতাংশ এবং বাকি ৮০ শতাংশ চার সন্তানের মধ্যে সমানভাবে বণ্টিত।

জোশুয়া কুশনারের স্ত্রী সাবেক সুপারমডেল, উদ্যোক্তা ও মিডিয়া নির্বাহী কার্লি ক্লস। বিয়ের আগে তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি বেডফোর্ড মিডিয়া পোর্টফোলিওর চেয়ারম্যান এবং আই-ডি, লাইফ ও ডব্লিউ ম্যাগাজিনের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকলেও জোশুয়া কুশনার ও কার্লি ক্লস রাজনৈতিকভাবে ডেমোক্রেটিক পার্টির সমর্থক হিসেবে পরিচিত। ২০২৪ সালের নির্বাচনী চক্রে জোশুয়া ডেমোক্র্যাটপন্থী একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিকে (পিএসি) আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দেন। এছাড়া অস্ত্র নিয়ন্ত্রণ আন্দোলন এবং ২০১৭ সালের অ্যান্টি-ট্রাম্প ‘উইমেনস মার্চ’এও তিনি সমর্থন জানিয়েছেন।

তবে রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও ইসরায়েলের প্রতি তার সমর্থন দৃঢ়। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর যুক্তরাষ্ট্রে ইসরায়েল সম্পর্কিত জনমত গঠনে সক্রিয় মার্কিন ধনকুবেরদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

আরও পড়ুন

উল্লেখ্য, ফিফার বিশ্বকাপ বা অন্যান্য ইভেন্টে বেসরকারি বিনিয়োগ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। জোশুয়া কুশনারের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এটি বিভিন্ন আন্তর্জাতিক মহলে আলোচিত গুঞ্জনের ভিত্তিতেই সামনে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ। টেস্টে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের হিসাব সমান। দুই দলের দুইবারের মুখোমুখিতে জয় একটি করে। এবার সেই সমতা ভাঙার পালা। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন। আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম। দুই দলের প্রথম টেস্ট হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালে ঢাকায় ফিরতি টেস্টে অবশ্য আফগানদের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বিশাল ব্যবধানে। আরটিভি/টিআর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে শুক্রবার (৯ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী সাবেক সুইস ফুটবলার
তিন মেয়াদ ধরে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ইনফান্তিনো। চতুর্থ মেয়াদেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এবার নির্বাচনী লড়াইয়ে তার সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম ঘোষণা করেছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা। ৫৫ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার ফিফা সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে জানিয়েছেন, ফুটবলের সেবা এবং বিশ্ব ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ করাই তার মূল লক্ষ্য। ভেগা বলেন, ‘আমার উদ্দেশ্য ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে প্রাণবন্ত করে, তাদের সেবা করা। বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করা, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনা, একবিংশ শতাব্দীর জন্য ফিফাকে আধুনিক করা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং আমাদের খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আস্থা পুনর্নির্মাণ করতে নির্বাচনে দাঁড়াচ্ছি।’ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন ভেগা। তার মতে, ফুটবল কোনো ব্যক্তি, সভাপতি কিংবা প্রশাসকের সম্পত্তি নয়; বরং খেলাটির সঙ্গে যুক্ত সবার। তিনি বলেন, ‘ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি জনগণের খেলা এবং এটি সবার ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন এবং সেইসব সম্প্রদায়ের, যারা ফুটবলকে জীবন্ত করে।’ দীর্ঘদিনের নেতৃত্বের কারণে ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন ভেগা। ইনফান্তিনোর নেতৃত্বাধীন বর্তমান ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান নেতৃত্ব খেলাটির মনোবল ভেঙে দিয়েছে। দুর্বল শাসনব্যবস্থা ফিফার বিশ্বাসযোগ্যতার ক্ষতি করেছে এবং বিশ্ব ফুটবল পরিবারে আস্থা ক্ষুণ্ণ করেছে। এই সংঘাতকে আরও বাড়তে দেওয়া আমাদের অবশ্যই থামাতে হবে।’ স্প্যানিশ অভিবাসী দম্পতির সন্তান রেমন ভেগা বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি সময়ের খেলোয়াড়ি ক্যারিয়ারে দেশটির কয়েকটি ক্লাবে খেলার পর ১৯৯৭ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে জেতেন ইংলিশ লিগ কাপ। পরে ধারে সেল্টিকে খেলতে গিয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ ট্রেবল। ক্যারিয়ারের শেষ দিকে খেলেছেন ওয়াটফোর্ডেও। সুইজারল্যান্ড জাতীয় দলের হয়েও ২৩টি ম্যাচ খেলেছেন সাবেক এই সেন্টার ব্যাক। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দেশটির হয়ে অংশ নেন তিনি। ২০০৩ সালে মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানান ভেগা। এর আগে ২০১৯ ও ২০২২ সালেও ফিফা সভাপতি নির্বাচনে ভেগার প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনী দৌড়ে নামেননি তিনি। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে সামনে আনলেন সাবেক এই সুইস ফুটবলার। আরটিভি/এসকে
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী সাবেক সুইস ফুটবলার
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
আর্জেন্টিনার জার্সিতে বিদায়ের রাতটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে পরা জার্সিগুলোর একটি নিজের হাতে স্বাক্ষর করে উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
কোচিং লাইসেন্স জালিয়াতির অভিযোগে লাতিন আমেরিকার ফুটবলে চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। কিংবদন্তি দিয়েগো মারাদোনার সাবেক সহকারী কোচ আলেহান্দ্রো মানকুসোর বিরুদ্ধে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় থিয়াগো সিলভা ও ফেলিপে মেলোর মতো তারকা ফুটবলারদের নামও এসেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের বরাতে গোলডটকম জানিয়েছে, বাধ্যতামূলক প্রশিক্ষণ ও কোর্স ছাড়াই দ্রুত কোচিং লাইসেন্স পাইয়ে দেওয়ার একটি অবৈধ নেটওয়ার্কের সঙ্গে মানকুসোর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তদন্তে থিয়াগো সিলভা ও সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ফেলিপে মেলোসহ বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়ের নাম উঠে এসেছে, যারা এই প্রক্রিয়ায় লাইসেন্স নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় কোর্স সম্পন্ন না করেই ডিপ্লোমা বা কোচিং লাইসেন্স দেওয়ার বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে প্রায় এক লাখ ব্রাজিলিয়ান রিয়াল, যা প্রায় ২০ হাজার মার্কিন ডলারের সমান, দাবি করা হতো। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ে মানকুসোকে তারকাদের জন্য বিশেষ ‘ফাস্ট-ট্র্যাক’ ব্যবস্থার কথা বলতে শোনা যায়। সেখানে তিনি দাবি করেন, যারা দীর্ঘদিন পেশাদার ফুটবল খেলেছেন, তাদের জন্য তিন বছরের অনলাইন কোর্স ছাড়াই কোচিং লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে ভুয়া কাগজপত্র বিক্রির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বোকা জুনিয়র্সের সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার। তার দাবি, ব্রাজিলের অনেক খেলোয়াড় লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগ করতেন। তিনি শুধু সংশ্লিষ্ট ফেডারেশনের যোগাযোগের তথ্য দিয়ে নিয়ম-কানুন সম্পর্কে সহযোগিতা করতেন। বিতর্কে নাম আসার পর নিজেদের অবস্থানও পরিষ্কার করেছেন থিয়াগো সিলভা ও ফেলিপে মেলো। সিলভার প্রতিনিধি জানিয়েছেন, কোর্সের জন্য অর্থ পরিশোধ করলেও প্রতিশ্রুতি অনুযায়ী ক্লাস করানো হয়নি। পরে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি সিলভা। অন্যদিকে, অনিয়মের বিষয়টি বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এটিএফএর তথ্য সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজের অর্থ ফেরত নিয়েছেন বলে জানিয়েছেন ফেলিপে মেলো। ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ভুয়া নথি ও কথিত জালিয়াতি চক্রের সঙ্গে কারা জড়িত এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: গোলডটকম আরটিভি/এসকে
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
আরও পড়ুন
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি, দেবে কিনা জানি না: ট্রাম্প
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত