ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত

একসময় মাঠে একে অপরের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি ও কাসেমিরো। স্প্যানিশ ক্লাব ফুটবল থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই অসংখ্যবার মুখোমুখি হয়েছেন এই দুই তারকা। তবে সময়ের পালাবদলে এখন তারা একই দলের জার্সিতে খেলতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসির সতীর্থ হয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। নতুন এই অধ্যায় শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা প্রকাশ করেন তিনি।

কাসেমিরো বলেন, আমি সবসময় বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চেয়েছি। আর এখন ফুটবলের ঈশ্বরের সঙ্গে একই দলে খেলতে পারব এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!

মেসির বিপক্ষে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি বহুবার তার বিপক্ষে খেলেছি। তাকে থামানো কতটা কঠিন, তা খুব ভালো করেই জানি। সব অর্জনের পরও প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করে সে। এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার আরও বলেন, মেসি অতীতে আমাকে অনেক ভুগিয়েছে। কিন্তু এখন তাকে সতীর্থ হিসেবে পাওয়াটা সত্যিই দারুণ এক অনুভূতি।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেন কাসেমিরো। তার মতে, ক্লাবটির উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের ক্ষুধাই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে তিনি বিশ্বাস প্রকাশ করেন, মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।

আরও পড়ুন

একসময় মাঠে প্রতিপক্ষ হিসেবে লড়াই করা মেসি ও কাসেমিরো এখন একই লক্ষ্যে খেলবেন। তাদের এই নতুন জুটি মাঠে কতটা সফল হয়, সেদিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

তথ্যসূত্র : ইএসপিএন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
আরও পড়ুন
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি