ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে যখন ফুটবল বিশ্বে জোর আলোচনা চলছে, তখন মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মারকো আন্তোনিও ‘এল দিয়াবলো’ এচেভেরি।

সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক এই মিডফিল্ডার বলেন, আমি মেসিকে পরের বিশ্বকাপেও খেলতে দেখতে চাই। আশা করি সে অবসর নেবে না। আগামী বিশ্বকাপে তাকে অবশ্যই থাকতে হবে।

৩৯ বছর বয়সেও মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ এচেভেরির মতে, এবারের বিশ্বকাপই ছিল আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ। তিনি বলেন, এটি ছিল তার খেলা সব বিশ্বকাপের মধ্যে সেরা। অন্য সব ফুটবলারের তুলনায় তার পারফরম্যান্স অনেক উঁচু মানের ছিল।

মেসির অবসর নিয়ে অনিশ্চয়তার মধ্যে একটি ব্যতিক্রমী প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ জানানো উচিত।

তিনি বলেন, একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত, যাতে মেসিকে অবসর না নিতে অনুরোধ জানানো যায়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবলকে কল্পনা করলে মনে হয়, আর কিছুই আগের মতো থাকবে না। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চায় না।

এচেভেরি আরও বলেন, আর্জেন্টিনার ফুটবলাররা জন্মগতভাবেই জয়ী মানসিকতা নিয়ে খেলেন। তাই তাদের লড়াই কিংবা নিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তার ভাষায়, আর্জেন্টাইন ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। আমি সবসময় তাদের বিশ্বাস করি এবং নিশ্চিত যে তারা প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।

আরও পড়ুন

বলিভিয়ার বিভিন্ন গণমাধ্যমে এচেভেরির এই মন্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা প্লেমেকার হিসেবে পরিচিত এই কিংবদন্তির মতে, লিওনেল মেসির মতো একজন ফুটবলারের উপস্থিতি বিশ্ব ফুটবলের জন্য এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি