ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অধিনায়কত্বে ফিরেই কারফিউ বাতিল করলেন রুট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম
জো রুট। ছবি: সংগৃহীত

মাঠের বাইরের শৃঙ্খলা নিয়ে বিতর্কের মধ্যেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্বে ফিরেছেন জো রুট। দায়িত্ব নিয়েই দলের ক্রিকেটারদের ওপর আরোপিত মধ্যরাতের কারফিউ তুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে কারফিউ বাতিল করলেও সতীর্থদের মাঠের বাইরেও দায়িত্বশীল ও প্রাপ্তবয়স্কসুলভ আচরণের আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপান ও মধ্যরাতে বাইরে থাকার অভিযোগ ওঠার পর দলের ওপর কারফিউ আরোপ করা হয়েছিল। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনের কারফিউ ভঙ্গের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেই সেই নিয়ম আর কার্যকর থাকবে না বলে জানিয়েছেন রুট। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, কারফিউ থাকবে না। সত্যি বলতে, আমি মনে করি না এটাকে বড় কোনো বিষয় বানানোর দরকার আছে। আমার মতে, কারফিউ কাজ করে না। আপনি যদি চান ছেলেরা মাঠে নিজেদের দায়িত্ব নিক, তাহলে মাঠের বাইরেও তাদের প্রাপ্তবয়স্ক মানুষের মতো আচরণ করার এবং ভালো ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে।’

কারফিউ তুলে নেওয়ার পাশাপাশি দলের সংস্কৃতি ও নিজেদের নিয়ন্ত্রণের ওপরও জোর দিয়েছেন রুট। তার ভাষায়, ‘দল হিসেবে বিষয়টি ভালোভাবে সামলানো এবং নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রাখা আমাদের দায়িত্ব। অনেক দিক থেকেই এটা আমার ও ফ্লেমের (স্টিফেন ফ্লেমিং) ভালোভাবে পরিচালনা করতে হবে।’

নিউজিল্যান্ড সিরিজের পর ইংল্যান্ডের টেস্ট দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেননি স্টোকস। তৃতীয় টেস্টে অধিনায়ক হিসেবে ফিরে এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এরপর টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে তার জায়গায় নিয়োগ দেওয়া হয় সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে। একই সময়ে টেস্ট দলের নেতৃত্ব আবারও রুটের হাতে তুলে দেয় ইংল্যান্ড।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পেলেন রুট। মজার বিষয়, তার প্রথম দফার নেতৃত্বেও দলের ওপর কারফিউ ছিল। ২০১৭-১৮ অ্যাশেজে মদ্যপান-সংক্রান্ত ঘটনার পর ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এই নিয়ম চালু ছিল।

তবে এবার ভিন্ন পদ্ধতিতে দল পরিচালনার কথা ভাবছেন রুট। সতীর্থদের উদ্দেশে তিনি বলেন, শেষ পর্যন্ত আপনারা সবাই প্রাপ্তবয়স্ক মানুষ। ইংল্যান্ডের হয়ে খেলতে কী লাগে, সেটা আপনারা জানেন। মাঠের বাইরে আপনাদের কী দায়িত্ব, সেটাও জানেন।

তিনি আরও বলেন, মাঠের বাইরের এমন কোনো পরিস্থিতি যেন আমাদের সামলাতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে। আমরা কীভাবে ক্রিকেট খেলি এবং মাঠে কী করি, তার জন্যই আমাদের পরিচিত হওয়া উচিত। পত্রিকার শেষ পাতায় আমাদের জায়গা হওয়া উচিত। মানুষ যেন সেই বিষয়গুলো নিয়েই আমাদের সম্পর্কে পড়ে।

দলের সংস্কৃতি প্রসঙ্গে রুটের বার্তা, নিজেদের দেখাশোনা করি এবং এমন একটি শক্তিশালী সংস্কৃতি তৈরি করি, যেখানে কখন জয় উদযাপন ও উপভোগ করতে হবে, কখন একটি পরিমিত বিয়ার পান করা যেতে পারে সেটা আমরা বুঝব।

আরও পড়ুন

এদিকে ইংল্যান্ডের সাদা বলের দল থেকেও একই ধরনের কারফিউ তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাদা বলের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন ম্যাককালাম, আর অধিনায়ক হ্যারি ব্রুক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড