
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চলের বিপক্ষে লড়ছে উত্তরাঞ্চল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৮৭ রানে গুটিয়ে যাওয়া উত্তরাঞ্চলের বিপক্ষে আপাতত চালকের আসনে স্বাগতিকরা।
চার দিনের ম্যাচে আজ বুধবার দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় দিনে ব্যাট করছে উত্তরাঞ্চল। মাঠ ছাড়ার আগ পর্যন্ত ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান সংগ্রহ। ২৬ বলে ১৪ রান করে অপরাজিত আছেন জুনাইদ সিদ্দিকী। বাম-হাতি এই ব্যাটসম্যানের সঙ্গে ক্রিজে রয়েছেন ২৩ বলে ১৭ রান করা মিজানুর রহমান।
আগের দুই ইনিংসে শতক এসেছে মাত্র একটি। সেটিও আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে সদ্য বাদ পড়া ইমরুল কায়েসের ব্যাট থেকে। এটি প্রথম শ্রেণীর ক্রিকেটে দক্ষিণাঞ্চলের এই ব্যাটসম্যানের ১৭তম শতক।
--------------------------------------------------------
আরও পড়ুন : বিশ্বকাপে দুইবার হ্যাটট্রিকের নায়করা
--------------------------------------------------------
১০৭ রানের ইনিংস খেলতে কায়েস খেলেছেন ১৬৫ বল। লম্বা এই ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি।
এর আগে কায়েস প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট ম্যাচ খেলেছেন ৯৮টি। ১৭৯ ইনিংসে ব্যাট করে খেলেছেন ৫০টি অর্ধশকের ইনিংস।
প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের দেয়া ১৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৫ ওভার ব্যাটিং করে ৩৬৫ রানে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। মাত্র ১১ রানের জন্য শতক হাতছাড়া করেন ওপেনার এনামুল হক বিজয়। এছাড়াও ৬৫ রানের ইনিংস খেলেন তুষার ইমরান।
উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন ফরহাদ রেজা। ১ উইকেট করে নেন শফিউল ইসলাম, আরিফুল হক এবং তাইজুল ইসলাম।
আরও পড়ুন :
এমআর/ওয়াই




