ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে হাসানের আঘাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম
ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে দ্বিতীয় ওভারেই সাফল্য পেয়েছে টাইগাররা। জেক ওয়েদারাল্ডকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহমুদ।

প্রথম ইনিংসেও ওয়েদারাল্ডকে ফিরিয়েছিলেন হাসান। সেবার ২৩ রানে লিটন দাসের ক্যাচ বানিয়েছিলেন অজি ওপেনারকে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ বল খেলেই ডাক মেরে ফেরেন তিনি। হাসানের করা বল ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে আঘাত করলে ৪ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এর আগে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ঘণ্টার মধ্যেই হাসান ও তাইজুল ইসলামকে হারায় সফরকারীরা। জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়ে হাসান ফেরেন। এরপর হ্যাজলউডের বলেই ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন তাইজুল।

তবে এরপর তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে বড় লিডের পথে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে ৬৬ রান যোগ করে টাইগাররা।

লাঞ্চের আগে ১২৬তম ওভারে হ্যাজলউডের বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন মিরাজ। ১১৭ বলে ৫ চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৩২ রান নিয়ে দিন শুরু করা মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই ইনিংসে পঞ্চাশের ঘরে পৌঁছান। ড্রেসিংরুম থেকে সতীর্থরাও করতালিতে তাকে অভিনন্দন জানান।

ডারউইনের মারারা স্টেডিয়ামে ব্যাট হাতে বাংলাদেশের আধিপত্য ধরে রাখেন মিরাজ। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখাচ্ছে ভিন্ন চিত্র।

এরপর ১২৯তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের বাউন্সার তাসকিনের ব্যাটে লেগে বাউন্ডারিতে গেলে বাংলাদেশের সংগ্রহ ৪০০ ছাড়িয়ে যায়। একই সঙ্গে লিডও পেরিয়ে যায় ২০০ রান। পরের বলেই একই জায়গায় তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। ক্যাচটি নিতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারতেন অজি তারকা।

৮ উইকেটে ৪১৭ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। লাঞ্চের পর চতুর্থ বলেই মিরাজকে ফিরিয়ে নিজের ৩০০তম টেস্ট উইকেট পূর্ণ করেন হ্যাজলউড। অজি পেসারের বলে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ দেন মিরাজ। ১৫৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন

দিনের বাকি চার উইকেটই শিকার করেন হ্যাজলউড। ইবাদত হোসেনকে ৭ রানে ক্যারির ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন এই অজি পেসার।অন্যদিকে, ২২৮ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওয়েদারাল্ডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছেন হাসান মাহমুদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
ইংলিশ ফুটবলে বহুল প্রতীক্ষিত সেই আর্থিক অনিয়মের তদন্তে বড় ধাক্কা খেতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নতুন করে দল সাজানোর পাশাপাশি খেলোয়াড়দের পরখ করে দেখছেন বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
দক্ষিণ আমেরিকান গেমসে ফুটবলের সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের। ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো প্লাসেন্তের দলকে। রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন থাকে ০-০। শিরোপা নির্ধারণে এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ভাগ্য ফেরে প্যারাগুয়ের। পাঁচটি শটের সবকটিই জালে পাঠিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ট্রফি হাতছাড়া হয় তাদের। এই আসরে প্যারাগুয়ের কাছে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালের টিকিট কাটে তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা এসেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার সেই ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় রুপা নিয়েই আসর শেষ করতে হলো আর্জেন্টিনাকে। আরটিভি/এসকে
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
এশিয়ান গেমস হকি / ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জয়ের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে ফ্রান্স। জিনেদিন জিদানের অধীনে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফরাসিরা। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স
আরও পড়ুন
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
বাংলাদেশে খুনের মামলা ধামাচাপা দিতে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার ১