
ডারউইন টেস্টে অজিদের বিপক্ষে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই টেস্ট জয়ের অন্যতম নায়ক হাসান মাহমুদ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেছেন এই পেসার।
তার দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ, আর শেষ পর্যন্ত ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে হাসানের হাতে। তবে এত বড় সাফল্যের পরও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের পরিকল্পনা এবং নিজেদের ওপর বিশ্বাসকেই বেশি গুরুত্ব দিয়েছেন হাসান।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সের পেছনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ম্যাচের আগে অনুশীলন সেশনে আমরা প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং ফলাফল কী হবে, সেটা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছি।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ছিলেন স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারির মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন ব্যাটার। তাদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের বোলিং ইউনিট কীভাবে প্রস্তুতি নিয়েছিল, সেটিও জানিয়েছেন হাসান।
তিনি বলেন, কোচদের সঙ্গে আমরা কিছু দলীয় পরিকল্পনা করেছিলাম, ভিডিও দেখেছি এবং মাঠে সেটাই বাস্তবায়ন করেছি। বোলাররা ধৈর্য ধরেছিল, তারা সঠিক লাইন ও লেংথে বল করে গেছে। ফলও আমরা পেয়েছি।
প্রসঙ্গত, ডারইউনে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছিল অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী।
আরটিভি/এসআর



