ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অজিদের হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম
জয়ের পর দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন শান্ত। ছবি: এএফপি

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। ঐতিহাসিক এই জয়ের পর সতীর্থদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে অজিদের হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী তিনি।

রোববার (১৬ আগস্ট) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, শান্ত বলেন, আমি আমাদের ছেলেদের পারফরম্যান্সে ভীষণ খুশি ও গর্বিত। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ফাস্ট বোলারদের মধ্যে। তারা এখন সামনে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে।

‘গত কয়েক বছরে ফাস্ট বোলারদের টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করা হয়েছে, সেটিও আমাদের জন্য আনন্দের বিষয়। তরুণদের সমর্থন করার জন্য সব কৃতিত্ব মুশফিক ভাই ও মুমিনুলের।’

আরও পড়ুন

টাইগার অধিনায়ক বলেন, তানজিদ দারুণ খেলেছে। টপ অর্ডারে ভালো করতে পেরে ওর জন্য আমি সত্যিই খুব খুশি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি। এই জয় ভবিষ্যতে আমাদের বিশেষ কিছু করার জন্য উৎসাহ জোগাবে।

পরক্ষণে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, আমরা সিরিজে হোয়াইটওয়াশের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এজন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং খেলার সব বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যারা আমাদের সমর্থন করেছেন, সেই সব ভক্তকে আমি ধন্যবাদ জানাতে চাই।

আগামী ২২ আগস্ট ম্যাকেইতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশের আরেকটি ইতিহাস গড়ার মিশন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সুখবর শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার। পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি। আরটিভি/এসআর
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ক্রিকেটে ব্যাটারদের মাথার সুরক্ষায় আধুনিক হেলমেট ব্যবহারের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস অ্যামিস।
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলো না ভারতের। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শাই হোপের অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। শনিবার নিউ চন্ডিগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জয় পাওয়া ভারত এবারও ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিয়েছিল। তবে হোপের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গুকে নিয়ে প্রতিরোধ গড়েন হোপ। দ্বিতীয় উইকেটে দুজনের ১০৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭৮ রান। ৬৭ রান করে রানআউট হন জাঙ্গু। শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ২৪ রান। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে রান তাড়া এগিয়ে নেন হোপ। পরবর্তী সময়ে ৫৬ রানের আরেকটি জুটি গড়ে জয়ের ভিত শক্ত করেন তিনি। কিমো পল ও ম্যাথু ফোর্ড ফিরে গেলেও হোপের ব্যাট থামানো যায়নি। গুডাকেশ মোটির ১৪ বলে ১৯ রানের কার্যকর ইনিংস জয়ের পথ আরও সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৪৯তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় অধিনায়ক। এই ইনিংসে ওয়ানডেতে প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হোপ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪ রানের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনের ১৩৭ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে ফিরিয়ে আনে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি রোহিতের। ৮৫ বলে ৯২ রান করে আউট হন তিনি। অন্যদিকে, অর্ধশতক তুলে নেন গায়কোয়াড়। জেইডেন সিলসের বলে আউট হওয়ার আগে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্যাটার। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লোকেশ রাহুল। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি শেষ দিকে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের শেষ ১২ বলে ৪২ রান তুলে ভারতের সংগ্রহ সাড়ে তিনশ ছাড়িয়ে নিতে বড় ভূমিকা রাখেন রাহুল। ১২৯ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। শেষ দিকে নামান ধীরের ২১ বলে ৩০ এবং আংশুল কামবোজের ৯ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত। তবে রাহুলের সেঞ্চুরি ও ভারতের বড় সংগ্রহ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় হোপের অতিমানবীয় ইনিংসে। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। আরটিভি/এসকে
ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ
বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারের তাগিদ