ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় যাচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম
স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রি। ছবি: সংগৃহীত

স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পর এবার নিজের দেশ স্পেনে ফিরতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। খবর গোল ডটকমের।

সাম্প্রতিক বিশ্বকাপে স্পেনকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান রদ্রি। টুর্নামেন্টজুড়ে মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দলের খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান এই স্প্যানিশ তারকা।

বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই রদ্রির ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুরুতে রদ্রিকে পাওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলে যায়।

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে রোমানো জানান, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা রদ্রির দলবদল নিয়ে সমঝোতায় পৌঁছেছে।

রোমানো আরও জানান, বার্সেলোনার সর্বশেষ প্রস্তাবে সম্মতি দিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে এখন রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।

রদ্রিকে দলে পেতে গত কয়েক সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে একাধিক প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। বিভিন্ন সূত্রের দাবি, তার জন্য বার্সেলোনার প্রস্তাবিত ট্রান্সফার ফি প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৮৫ কোটি টাকা।

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা রদ্রি এবার লা লিগায় ফিরলে বার্সেলোনার মাঝমাঠে যোগ হবে অভিজ্ঞতা ও নেতৃত্বের বড় শক্তি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা।
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
আরও পড়ুন
এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার