ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এক দেশের সমর্থন হারালেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের পরই থেকে চাপে রয়েছে। নানা বিতর্কিত সিদ্ধান্তে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর উপর থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বড় বড় ফুটবল ফেডারেশনগুলো। এবার সেই তালিকায় যুক্ত হলো স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের নাম।

সোমবার (১৭ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালনা সংস্থার প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল।

তিনি বলেন, স্কটিশ এফএ জিয়ান্নি ইনফান্তিনোকে ভোট দেবে না। এটা উয়েফার অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আমরাও সেই অবস্থানে অটল আছি। আপনি যখন ফুটবলের একজন প্রশাসক, তখনআপনার ক্যামেরার কাছাকাছি কোথাও থাকা উচিত নয়, কিন্তু তিনি প্রায় এই কাজটা করেছেন।

আরও পড়ুন

‘সবচেয়ে সফল ও সর্বাধিক সমর্থিত বিশ্বকাপের পর, যে বিশ্বকাপ নিয়ে সেখানে থাকা প্রত্যেক স্কটল্যান্ড সমর্থক সারাজীবন কথা বলবে, সেটা যদি মাঠের ভেতরের ঘটনার পরিবর্তে মাঠের বাইরের ঘটনাগুলোর কারণে আলোচিত হয়, তাহলে বুঝতে হবে কোথাও একটা ভুল হয়েছে।’

ফিফার সুশাসনে ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, অবশ্যই সুশাসনে ঘাটতি আছে, স্বচ্ছতার অভাব রয়েছে, সদস্য সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের ঘাটতি আছে। আর এগুলোর সমাধান আমাদের করতে হবে। স্বচ্ছতা ও সুশাসনে পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তন কেমন হবে, সেটা নিয়ে কিছুটা বিতর্ক থাকতে পারে।

তিনি আরও বলেন, ফিফার প্রতিটি সদস্য সংস্থারই মতামত দেওয়ার অধিকার থাকা উচিত, ঠিক যেমন স্কটল্যান্ডের প্রতিটি সদস্যের এই দেশে খেলাটির পরিচালনায় মতামত দেওয়ার অধিকার থাকা উচিত। খেলাটি সবার জন্য, এটি কোনো ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয় এবং আমাদের সেই প্রক্রিয়ার অংশ হতে হবে।

এর আগে ইংল্যান্ড, জার্মানি, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও ওয়েলসসহ বেশ কিছু ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যে আগামী বছরের ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা।
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
আরও পড়ুন
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’