ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক টেস্ট জয়ে আমাদের কোনো কৃতিত্ব নেই: তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম
বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এই জয়ের কথা দেশের ক্রিকেট ইতিহাসে বড় করে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেই সঙ্গে এই জয়ের সকল কৃতিত্ব খেলোয়াড় দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এক কথা বলেন তিনি।

তামিম বলেন, এটা দারুণ অর্জন। এই ছেলেরা যা অর্জন করেছে তা দুর্দান্ত। এটা কেবল একটি জয় নয়, এটা বিশ্বের প্রতি একটা বার্তা। টেস্টে ক্রিকেটে আমরা যেমন খেলছি, পাকিস্তান সিরিজেও আমরা যেমন পারফর্ম করেছি। বাংলাদেশে গ্রিনিশ উইকেটে যা সাধারণত দেখি না আমরা।

আরও পড়ুন

‘ফাস্ট বোলিং ইউনিটকে (দারুণ) অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের জন্য আমরা ম্যাচে (জেতার) সুযোগ সৃষ্টি করতে পারছি। অবশ্যই, এই সফরে ব্যাটাররা দারুণ করছে। আমি অনেক খুশি এবং অনেক গর্বিত।’

তিনি বলেন, এই জয়ের কৃতিত্ব প্লেয়ার, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করে এবং এই অর্জন পেয়েছে। বোর্ডে আমরা কেবল তাদের সুযোগ-সুবিধা দেই, এটাই আমাদের কাজ। আমাদের কোনো কৃতিত্ব নেই এখানে, বরং আমাদের উচিত তাদেরকে কৃতিত্ব দেওয়া। হয়ত বাংলাদেশের ইতিহাসের সেরা জয়।

সিরিজের আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে নিজের আলাপের ঘটনাও শেয়ার করেছেন তামিম, আমার মনে আছে অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম, অধিনায়ক বলেছিল যে, সে যখন তার দলের সঙ্গে আলাপ করেছিল এবং তারা বিশ্বাস করত যে তারা জিততে পারে। আমার এখনও মনে আছে, সে আমাকে বলেছিল যে, দল বিশ্বাস করে আমরা জিততে পারি।

তিনি আরও বলেন, আমি বলেছি, অবশ্যই, কেন নয়? অবশ্যই অনেক কঠিন কাজ হবে। অনেক বড় দলের জন্যই কঠিন। দল যদি বিশ্বাস করে, এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না আপনি। বিশ্বাসটাই বাস্তবায়ন হয়েছে, এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার নেই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে বিশ্বকাপের।
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ২২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস।
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ