ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ইনফান্তিনোর সমালোচনা করে চাকরি খোয়ালেন ফিফার সিওও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও চিফ অপারেটিং অফিসার কেভিন লামোর। ছবি: সংগৃহীত

বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার প্রস্তাব নিয়ে ব্যাপক সামালোচনার শিকার হয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার প্রকাশ্য সমালোচনা করার পর চাকরি হারালেন সংস্থাটির চিফ অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামোর।

সোমবার (১৭ আগস্ট) ফিফার এক কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে ফিফার ঐ মুখপাত্র জানিয়েছেন, সোমবার (১৭ আগস্ট) ফিফা এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কেভিন লামোরের মধ্যকার পেশাগত সম্পর্কের ইতি ঘটেছে। ফিফা কেভিনের দুই বছরের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যৎ জীবনের জন্য তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

আরও পড়ুন

ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা প্রকাশ্যে আসার পরই কঠোর সমালোচনা করেছিলেন লামোর। তার অভিযোগ ছিল, ফিফার প্রশাসনকে এই পরিকল্পনা সম্পর্কে প্রতারণার শিকার করা হয়েছে।

তিনি আরও বলেছিলেন, ইনফান্তিনো মনে করেন, তিনি নিজেই ফিফার প্রতিচ্ছবি, অথচ তার কাজ ফিফার সেবায় থাকা। এই অবস্থানের কারণে চাকরি হারানোর ঝুঁকি থাকলেও তিনি পিছিয়ে যাবেন না। যদি এর অর্থ হয় আমি চাকরি হারাবো, তাহলে তাই হোক। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করব। অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারব।’

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা।
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
আরও পড়ুন
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’