ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

অজিদের বিপক্ষে সিরিজ জিততে টাইগারদের টোটকা বাতলে দিলেন ডোনান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম
টাইগারদের টোটকা বাতলে দিলেন ডোনান্ড। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের জন্য কোনও ধরনের প্রলোভনে বাংলাদেশের পা দেওয়া উচিত হবে না বলে সতর্ক করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। ডারউইনে যে কৌশল অনুসরণ করে বাংলাদেশ জয় পেয়েছে, দ্বিতীয় টেস্টেও সেটিই ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে নয় উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়।

২০২৩ সালে দায়িত্ব ছাড়ার আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা ডোনাল্ড সতর্ক করে বলেছেন, সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়াবে এবং সিরিজ হার এড়াতে মরিয়া থাকবে।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা থেকে অডিও বার্তায় ৫৯ বছর বয়সী ডোনাল্ড এএফপিকে বলেন, বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করতে অস্ট্রেলিয়া তাদের সব অস্ত্র নিয়ে মাঠে নামবে।

দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ জিতলেই সিরিজে এগিয়ে থাকা দলের জন্য পরিস্থিতি ভিন্ন হলেও বাংলাদেশকে রক্ষণাত্মক হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন সাবেক এই পেসার।

তিনি বলেন, দুই ম্যাচের সিরিজে সহজেই বলা যায়, ‘আসলে কিছুই হয়নি; আমরা সিরিজ হারতে পারি না’, এরপর রক্ষণাত্মক হয়ে ভাবা যায়, ‘যদি ম্যাচটা ড্র করতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে গেছে।’

ডোনাল্ডের মতে, ডারউইনে যে একই পরিকল্পনা অনুসরণ করে বাংলাদেশ খেলেছে, সেটির ওপরই বিশ্বাস রাখতে হবে।

ডারউইনের জয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হিসেবে বাংলাদেশের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন সাবেক এই ফাস্ট বোলার। এর আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পরও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটিকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি বলেন, আগের ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর সত্যি বলতে কিছুটা ধাক্কা লাগতেই পারে। কিন্তু এরপর তাদের প্রতিক্রিয়াটা ছিল অসাধারণ।

বাংলাদেশের পেস বোলিং আক্রমণের বর্তমান শক্তিরও প্রশংসা করেন ডোনাল্ড। কোচ হিসেবে দুই বছর দায়িত্ব পালনের সময় বাংলাদেশের উদীয়মান পেসারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এই পেসার বর্তমানে হাসান মাহমুদের নেতৃত্বাধীন পেস আক্রমণে মুগ্ধ।

ডোনাল্ড বলেন, তারা আধিপত্য বিস্তার করে বোলিং করেছে। হাসান এখন অবিশ্বাস্য ফর্মে আছে। তার জন্য আমি খুবই খুশি। কয়েক বছর আগে নেটে যখন প্রথম তাকে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল, এই ছেলেটির দক্ষতা আছে। তার নিয়ন্ত্রণ অসাধারণ; বলকে একেবারে নির্দিষ্ট জায়গায় ফেলতে পারে এবং দুই দিকেই সুইং করাতে পারে।

ডারউইনে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দলের পেস বোলিংয়ের গভীরতারও প্রমাণ দিয়েছে বলে মনে করেন ডোনাল্ড। বিশেষ করে দ্রুতগতির পেসার নাহিদ রানা চোটের কারণে বাইরে থাকার পরও বাংলাদেশ যে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পেরেছে, সেটি তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

তিনি বলেন, একটি বোলিং আক্রমণের গভীরতা কতটা কার্যকর, তা বোঝা যায় যখন নাহিদ রানা না থাকলে ইবাদত হোসেনের মতো একজন এসে তার কাজটা করে দিতে পারে। এটা একটি বোলিং আক্রমণের গভীরতা সম্পর্কে অনেক কিছু বলে। এটা দেখতে ভালো লাগছে, বাংলাদেশ তাদের বোলিং লাইনআপে গভীরতা তৈরি করছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
এশিয়ান গেমসে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেমিফাইনালে পাকিস্তান ও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে পদক ছাড়াই ফিরতে হচ্ছে লিটন দাসের দলকে। দলের এমন ব্যর্থতায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার নিশিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ। ফলে ৬৩ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন। তিনি স্বীকার করেন, দলের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারেননি তারা। সালাউদ্দিন বলেন, সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। এশিয়ান গেমসে যাওয়ার আগে ফাইনালে খেলার প্রত্যাশা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই লক্ষ্যের প্রতিফলন দেখা যায়নি। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের বোলাররা। মাত্র ২১ রানে প্রতিপক্ষের চার উইকেট তুলে নেয় দল। তবে সেখান থেকে থারিন্দু রাত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে তারা। বাংলাদেশের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালাউদ্দিন দায়ী করেন বোলিংয়ের কয়েকটি খারাপ ওভার এবং পাওয়ার প্লেতে ব্যাটিং বিপর্যয়কে। তিনি বলেন, এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট হারিয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের বোলিংও আলোচনায় এসেছে। তিন ওভারে ৪৩ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। আগের ম্যাচেও নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। তবে মোস্তাফিজের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন সালাউদ্দিন। বাংলাদেশ কোচ বলেন, আসলে মোস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে। অধিনায়ক লিটন দাসের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২ রান করেছেন তিনি। ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রথম বলেই বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন লিটন। অধিনায়কসহ দলের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সালাউদ্দিন বলেন, আমি সব সময় বলব তারা দেশের জন্য লড়ে। তারা ফেইল করছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। টু বি অনেস্ট আমরা টোটাল টিম হিসেবে ভালো পারফর্ম করিনি। শ্রীলঙ্কার রান তাড়ায় শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সাইফ হাসান, তানজিদ হাসান ও লিটন দাস তিনজনই রানের খাতা খোলার আগেই ফিরে যান। মাত্র ৪ রানে তিন উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। ক্রিকেটারদের শরীরী ভাষা ও মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে খেলোয়াড়দের চেষ্টার ঘাটতি দেখছেন না প্রধান কোচ। তার মতে, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারা এবং দ্রুত উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ। সালাউদ্দিন বলেন, প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিংয়ে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় ম্যাচটি বের করা সম্ভব হয়নি। এশিয়ান গেমসে পদক জয়ের প্রত্যাশা নিয়ে যাওয়া বাংলাদেশের এমন বিদায় স্বাভাবিকভাবেই হতাশার জন্ম দিয়েছে। বিশেষ করে জাতীয় দলের একাধিক নিয়মিত ক্রিকেটার নিয়েও প্রত্যাশিত ফল না পাওয়ায় দলের প্রস্তুতি, পরিকল্পনা ও পারফরম্যান্স নিয়ে উঠছে নানা প্রশ্ন। আরটিভি/এসকে
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা, পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী ও বড় আসর ঘিরে পুনরায় প্রাণচাঞ্চল্য ও নতুন উদ্দীপনা ফিরে এসেছে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ থেকে পর্দা উঠলো ২৮তম জাতীয় ক্রিকেট লিগের।
খুলনায় ক্রিকেটের উন্মাদনা, পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠের খেলার পাশাপাশি ব্যবসায়ী ও ক্লাব মালিক হিসেবেও নিজের ক্যারিয়ার এগিয়ে যাচ্ছেন।
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
স্পেনের সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে মজার মন্তব্য করে হাসির খোরাক জুগিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
আরও পড়ুন
রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
কপালে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের
জাতীয় দলে নতুন সহকারী কোচ 
ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল