ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আবারও বার্সেলোনায় ফিরলেন ক্যানসেলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম
আবারও বার্সেলোনায় ফিরলেন ক্যানসেলো। ছবি: সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির পাঠ চুকিয়ে আবারও বার্সেলোনায় ফিরলেন জোয়াও ক্যানসেলো। আগামী তিন বছরের জন্য ৩২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে কাতালানরা।

চলতি গ্রীষ্মকালীন দলবদলে এটি বার্সেলোনার পঞ্চম চুক্তি। অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি, জেসি বিসিউ এবং রদ্রির পর দলটিতে যুক্ত হলেন পর্তুগাল তারকা।

এ নিয়ে তৃতীয়বারের মতো স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে পা রাখলেন ক্যানসেলো, তবে ক্লাবের ইতিহাসে এই প্রথম পাকাপাকি কোনো চুক্তি সই করলেন তিনি।

আরও পড়ুন

এর আগে ২০২৩-২৪ মৌসুমে প্রথমবারের মতো ধারে বার্সায় এসেছিলেন তিনি। এরপর গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ধারে ফেরেন এই ডিফেন্ডার।

বার্সেলোনায় স্থায়ী হওয়া নিয়ে উচ্ছ্বসিত ক্যানসেলো বলেন, প্রথম মৌসুমে ট্রফি জিততে না পারায় একটা আক্ষেপ ছিল। তবে গত মৌসুমের শেষভাগে এসে সেই স্বপ্ন পূরণ হয়েছে, পেয়েছি লা লিগার স্বাদ। শৈশবের ক্লাব বার্সার ভালোবাসার টান সবসময়ই একই রকম ছিল, আমি সবসময় এখানেই থাকতে চেয়েছি।

বেনফিকার হয়ে ক্যারিয়ার শুরু করার পর ভ্যালেনসিয়া, ইন্টার মিলান ও ইউভেন্টাস হয়ে ২০১৯ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ক্যানসেলো। পরবর্তীতে বায়ার্ন মিউনিখ হয়ে ২০২৩-২৪ মৌসুমে বার্সায় এবং এরপর আল হিলালে পাড়ি জমান।

গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো বার্সায় ফিরে দলের লা লিগা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এর মাধ্যমেই চলতি শতাব্দীতে ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে ৪টিতেই শিরোপা জেতার এক অনন্য রেকর্ড গড়েছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
৩১ ক্রীড়াবিদের ভাতা বাদ, নতুন যুক্ত হচ্ছেন ৯৫ জন
আমিনুল হক বলেন, ক্রীড়া ভাতার জন্য ৫০০ জনের কোটা নির্ধারণ করা হলেও এখনই তা পূরণ করা হবে না। চার মাস পর পর পর্যালোচনার মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত করা হবে এবং প্রয়োজন হলে বর্তমান তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে।
৩১ ক্রীড়াবিদের ভাতা বাদ, নতুন যুক্ত হচ্ছেন ৯৫ জন
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই তারকা ব্যাটার।
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সুখবর শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার। পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি। আরটিভি/এসআর
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ক্রিকেটে ব্যাটারদের মাথার সুরক্ষায় আধুনিক হেলমেট ব্যবহারের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস অ্যামিস।
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
আরও পড়ুন
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ