ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় টেস্টে ডাবল সেঞ্চুরি হৃদয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
ডাবল সেঞ্চুরি উদযাপন হৃদয়ের। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যর্থ হলেও দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের আন-অফিশিয়াল টেস্ট ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছেন ঘরোয়া একদিনের ক্রিকেটে মোহামেডানকে শিরোপা উপহার দেওয়া এ তুখোড় ব্যাটার।

পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ (অলআউট) পাহাড়সম স্কোরের বিপক্ষে ১৩৫ রানে ৪ উইকেট খুইয়ে আগের দিনই ধুঁকছিল বাংলাদেশ ‘এ’। পরে জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছিলেন অধিনায়ক তাওহীদ হৃদয়।

গতকাল সোমবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২০১। তাওহীদ হৃদয় ৭৫ আর জাকের আলী অনিক ৪৭ রানে ক্রিজে ছিলেন।

আরও পড়ুন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তৃতীয় দিন সেখান থেকে আরও অনেক দূর এগিয়ে বাংলাদেশ ‘এ’ দল। এর মধ্যে জাকের আলী অনিক অল্পের জন্য সেঞ্চুরি করতে না পারলেও (৯৪ রানে আউট), তাওহীদ হৃদয় আর সাইফউদ্দীন দলকে আরও অনেকটা পথ এগিয়ে দিয়েছেন।

হৃদয় আর জাকের আলী অনিকের পঞ্চম উইকেটে জুড়ে দেওয়া ১৫১ রানের বড় জুটির পর হৃদয় ও সাইফউদ্দীন ষষ্ঠ উইকেটে ১৮৫ রানের আরও এক বড় জুটি গড়লে বাংলাদেশ ‘এ’ দল প্রোটিয়া ‘এ’ দলের খুব কাছে চলে যায়। এর মধ্যে হৃদয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন।

দিন শেষে ২০৪ রানে অপরাজিত বাংলাদেশ ‘এ’ দলের ক্যাপ্টেন। আগামীকাল বুধবার ৪১ রানে পিছিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ ‘এ’।

অধিনায়ক তাওহীদ হৃদয় ৩৩৯ বলে ২২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২০৪ রানে উইকেটে আছেন। ১৭১ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় ৮৭ রানে আউট হয়েছেন সাইফউদ্দীন। তারও আগে জাকের আলী অনিকের ৯৪ রানের ইনিংসটি গড়ে উঠেছিল ১৬৮ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের। আর সেই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতে থাকছে বিশেষ নকশা।
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড
সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাট হাতে ঝড় তুললেন ভারতের ওপেনার শেফালি ভার্মা।
আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
ফুটবল মাঠে গোল ও অ্যাসিস্টে নিয়মিত আলোচনায় থাকেন লিওনেল মেসি। তবে মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রশংসিত আর্জেন্টাইন তারকা। এবার শিশুদের জন্য ক্যান্সার হাসপাতাল নির্মাণে বড় অঙ্কের অনুদান দিয়েছেন মেসি। স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে মেসির ‘মেসি ফাউন্ডেশন’ ২৬ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা অনুদান দিয়েছে বলে জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতো’। মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জড়িয়ে আছে বার্সেলোনার সঙ্গে। ২০২১ সালে ক্লাবটি ছাড়লেও শহরটির সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট। এবার সেখানেই শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণে সহায়তা করলেন আর্জেন্টাইন মহাতারকা। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত হাসপাতালটিতে বছরে প্রায় ৪০০ শিশুর ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য একই ছাদের নিচে প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছেন মেসি। তার এসব মানবিক কর্মকাণ্ড পরিচালিত হয় ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে। এর আগে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণ কর্মসূচিতেও সহায়তা করেছে মেসির ফাউন্ডেশন। ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও মেসির এই ভূমিকা তার ভক্তদের কাছে নতুন করে প্রশংসার জন্ম দিয়েছে। আরটিভি/এসকে
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
সাইফ-নাঈমের ফিফটিতে বাংলাদেশের সহজ জয়
দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার