
টানা হারে প্রতিটা ম্যাচেই এখন টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসকে। হারের বৃত্ত থেকে বের হতে আজকের ম্যাচে জয় পেতে মরিয়া বেঙ্গালুরু। আর আগের ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে মুম্বাই।
এবারের আসরের ৩১তম ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।
----------------------------------------------------------------
আরও পড়ুন: রিয়াল-বায়ার্নের হাইভোল্টেজ ম্যাচের স্কোয়াড
----------------------------------------------------------------
এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জিতেছে দুই ম্যাচ, হেরেছে পাঁচ ম্যাচ। সবশেষ ম্যাচে চেন্নাইকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই। আগের ম্যাচে আশানুরূপ পারফর্ম করেও জয়ের ম্যাচে মুস্তাফিজুর ছিলেন না। তার বদলে বেন কাটিং সুযোগ পেয়ে করেছিলেন মাত্র এক ওভার। দিয়েছিলেন ১৪ রান। কিন্তু দূর্ভাগ্য মুস্তাফিজের জায়গা হয়নি আজকের ম্যাচে। তার বদলে দলে আজও জায়গা করে নিয়েছেন বেন কাটিং।
চলতি আইপিএলে দু’দলই আজ নিজেদের ৮ম ম্যাচ খেলতে নামবে। তারকা সমৃদ্ধ আরেক ব্যর্থ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির নেতৃত্বে এই দলটাও সাফল্য পাচ্ছেনা। সাত ম্যাচে জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ। বলা যায় দু’দলের জন্যই টিকে থাকার লড়াই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
কুইন্টন ডি'কক, ম্যাককালাম, বিরাট কোহলি, মানান ভোরা, মনদীপ সিং, কলিন ডি গ্রান্ডহোম, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল।
মুম্বাই ইন্ডিয়ানস
সূরইয়াকুমার যাদব, রোহিত শর্মা, ঈশান কিষাণ, জেপি ডুমিনি, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, বেন কাটিং, মিচেল ম্যাকলেঘান, মায়াঙ্ক মারকান্দে, জাসপ্রিত বুমরাহ।
আরও পড়ুন:
এমআর/এএ




