
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকেও দলকে জয় উপহার দিতে পারলেন না লোকেশ রাহুল। শেষ পর্যন্ত ১৫ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। এতে করে পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রয়ে গেলো কিংস ইলেভেন পাঞ্জাব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকালের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই জয়ের মধ্যে দিয়ে আইপিএলে নিজেদের আশা বাঁচিয়ে রাখল রাজস্থান।
মঙ্গলবার জয়পুরে অনুষ্ঠিত ম্যাচটিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস।
ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৮ রান করতে সক্ষম হয় রাজস্থান। আজিঙ্কা রাহানেকে নিয়ে উদ্বোধনী জুটিতে শুরুটা দুর্দান্তই করেছিলেন বাটলার। ২২ বলে এই জুটিতে আসে ৩৭ রান, যেখানে রাহানের অবদান মাত্র ৯ রানের। রাহানে সাজঘরে ফেরার পর কৃষ্ণাপ্পা গৌতমও ৮ রান করে আউট হয়ে যান।
এরপর সঞ্জু স্যামসন কিছুটা মেরে খেলতে চেয়েছিলেন। ১৮ বলে ১টি করে চার ছক্কায় ২২ রান করা স্যামসনকে সাজঘরের পথ দেখান মুজিব উর রহমান। সতীর্থদের এই আসা যাওয়ার মধ্যেই নিজের ইনিংসটা এগিয়ে নিয়েছেন বাটলার, সেটাও ঝড়ো গতিতে। শেষ পর্যন্ত ৫৮ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮২ রান করে মুজিবের বলেই স্ট্যাম্পিং হন ইংলিশ এই ব্যাটসম্যান।
--------------------------------------------------------
আরও পড়ুন : আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দল ঘোষণা
--------------------------------------------------------
বাটলার ফেরার পর রানের গতিটা আর সেভাবে বাড়াতে পারেননি রাজস্থানের পরের ব্যাটসম্যানরা। ফলে ৬ উইকেট হাতে নিয়েও শেষ ২২ বলে তারা তুলতে পারে মাত্র ২৬ রান।
পাঞ্জাবের হয়ে অ্যান্ড্রু টাই ৪টি, মুজিব উর রহমান ২টি ও মার্কাস স্টয়নিস ১টি উইকেট লাভ করেন।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ের শুরুতে ১৪ রানের মাথায়ই ২ উইকেট হারায় পাঞ্জাব। ১৩.৩ ওভারে দলীয় ৮১ রানের আবারও উইকেট হারালে জয়ের আশা শেষ হয়ে যায় পাঞ্জাবের। তবে শেষ পর্যন্ত ওপেনার লোকেশ রাহুল ৭০ বলে ১১চার ও ২ ছয়ে ৯৫ রান করে অপরাজিত ছিলেন।
এই জয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানি থেকে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে রাজস্থান। ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তাদের। আর ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে রয়েছে পাঞ্জাব।
আরও পড়ুন :
এএ




