
চলতি বছর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। দুই টেস্ট এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবার কথা থাকলেও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বাতিল করেছে এই সিরিজ।
কারণ হিসেবে দেখানো হয়েছে আর্থিক সঙ্কট। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে ওই সময়ে চলবে ফুটবল বিশ্বকাপ। তাই ক্রিকেট খুব একটা সাড়া ফেলবে না তাদের দেশে।
এমন খবরে দেশের ক্রিকেটে কিছুটা হতাশা দেখা গেলেও আপাতত খুশির খবর হচ্ছে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। তবে সেটি দ্বিপাক্ষিক নয়, ত্রিদেশীয় সিরিজ।
--------------------------------------------------------
আরও পড়ুন : সক্রিকেট ফেরার অনুমতি পেলেন স্মিথ-ওয়ার্নার
--------------------------------------------------------
২০১৯ সালের শেষদিকে বাংলাদেশসহ অন্য একটি দলকে নিয়ে এই সিরিজ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। কেননা ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করছে বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটই বেশি লাভজনক। তাছাড়া বিশ্বকাপের আগে এই সিরিজটি তিন দলেরই কাজে দেবে।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী আগাস্টে বাংলাদেশের ও অস্ট্রেলিয়া সফরটি দুই বোর্ডের পারস্পরিক সমঝোতায় বাতিল করা হয়েছে। দুই বোর্ডই একমত হয়েছে বাতিল হওয়া সফরটি কিভাবে ভালোভাবে পুষিয়ে দেয়া যায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন বিবৃতিতে নাখোশ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সমঝোতার ব্যাপারে কোন কিছুই জানাইনি আমরা। সফর বাতিলের বিষয় নিয়ে তাদের সাথে কোন যোগাযোগই হয়নি এখনও।
আরও পড়ুন :
এমআর/জেএইচ




