
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের যাবার লড়াইয়ে শক্তিশালী ফিলিস্তিনির বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বুধবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা।
স্বাগতিক বাংলাদেশের ডিফেন্সকে বোকা বানিয়ে আট মিনিটের মাথায় হেড করে গোল দেন ফিলিস্তিনের বালাহ।
গোল হজম করে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ করেছিল জেমি ডে’র শিষ্যরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত গোল করতে সক্ষম হয়নি জামাল ভূঁইয়ার দল।
বাংলাদেশ একাদশ
আশরাফুল রানা, তপু বর্মণ, ওয়ালি ফয়সল, বিশ্বনাথ ঘোষ, মো. বাদশাহ, জামাল ভূঁইয়া, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, ইমন মাহমুদ, মাসুক মিয়া জনি. নাবিব নেওয়াজ জীবন।
আরও পড়ুন :
ওয়াই




