
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আরও তিন ম্যাচ বাকি। তার মধ্যেই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দলও ঘোষণা করে দেয়া হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলি ও এমএস ধোনিকে। যার ফলে রোহিত শর্মা আবার ফিরছেন অধিনায়কত্বের দায়িত্বে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৬ সদস্যের দলে ঋষভ পন্থই একমাত্র উইকেট কিপার-ব্যাটসম্যান। সুযোগ দেয়া হয়েছে স্পিনার জুটি শাহবাজ নাদিম ও ওয়াশিংটন সুন্দরকে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, কোহলি আবার নেতৃত্বে ফিরবেন অস্ট্রেলিয়া সফরে। টেস্ট দলে ফিরছেন পার্থিব পাটেল, রোহিত শর্মা ও মুরলী বিজয়।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছোট ফরম্যাটের তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। প্রথম ম্যাচ কলকাতায়।
এদিকে অনেক সমালোচনার পর শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে দলে ডেকে নেয়া হয়েছে কেদার যাদবকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, মনিষ পান্ডে, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেট-কিপার), ক্রুনাল পান্ডে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, শাহবাদ নাদিম।
অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমান বিহারি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার।
অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ (উইকেট-কিপার), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডে, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, উমেশ যাদব, খলিল আহমেদ।
আরও পড়ুন :
ওয়াই




