
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। রোমাঞ্চকর প্রথম ম্যাচে দু’রানে জয় এসেছিল। এবার দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ছয় উইকেটের জয়ী পাকিস্তান দল। ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে
টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো সরফরাজ আহমেদ নেতৃত্বাধীন দলটি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। দুই ওপেনার কলিন মুনরো ও কোরে অ্যান্ডারসন দুজনেই সংগ্রহ করেন ৪৪ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে আসে ৩৭ রান। এতে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৩ রানের সংগ্রহ করে নিউজিল্যান্ড।
২০ রানে তিন উইকেট নিয়ে পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহিন আলি আফ্রিদি।
জবাবে রান তাড়া করতে নেমে ৪০ রানের একটি দুরন্ত ওপেনিং জুটি গড়েন দেন ফখর জামান-বাবর আজম।
ব্যক্তিগত ২৪ রানে ফখর মাঠ ছাড়েন। আজমের সঙ্গে জুটি বাঁধেন আসিফ আলি। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের পার্টনারশিপই জয়ের ভিত গড়ে দেয় পাকিস্তানের।
বাবর আজম ৪০ রানে ফিরে গেলেও ঘরের মাঠে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন আসিফ আলি ও মোহাম্মদ হাফিজ। আলি করেন ৩৪ বলে মূল্যবান ৩৮।
অন্যদিকে ২১ বলে দ্রুত ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেন হাফিজ। শোয়েব মালিক ৭ বলে ১০ রান করে আউট হলেও ক্রিজে নেমে কোনো বলই খেলতে হয়নি অধিনায়ক সরফরাজকে। দুই বল বাকি থাকতেই দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন হাফিজ।
আগামী রোববার দুবাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন :
ওয়াই




